পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক আবু আহমেদ ছিদ্দীকী বুধবার তাঁর কার্যালয়ে জেলা সদরের কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর তিনি তাঁদের কাছ থেকে জেলার উন্নয়ন সম্ভাবনা, সমস্যা ও প্রতিকূলতা সম্পর্কে জানতে চান।
এসময় জেলা সম্পর্কে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মাহামুদ হোসেন, গৌতম চৌধুরী, নাসিম আলী, জিয়াউল আহসান, একে আজাদ, ফসিউল ইসলাম বাচ্চু, জহিরুল হক টিটু, তামিম সরদার প্রমুখ। এছাড়া সরকারি কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শেখ তোফায়েল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম সোহরাব হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তাফিজুর রহমান। সভায় সাংবাদিকরা পিরোজপুরের কঁচা নদীতে নির্মানাধীন ৮ম চীন মৈত্রী সেতুর নামকরণ মুক্তিযুদ্ধে সুন্দরবনের সাবসেক্টর কমান্ডার মরহুম মেজর অবঃ জিয়া উদ্দিনের নামে করার জন্য স্থানীয় গণ দাবীর কথা তুলে ধরেন। জেলা প্রশাসক দাবীর প্রতি একমত পোষণ করেন এবং সরকারের উর্ধতন মহলে তা পৌঁছে দেয়ার আশ্বাস দেন।
