পাইকগাছায় বড়দিন উপলক্ষে ৩১ চার্চে সহায়তা প্রদান
পাইকগাছায় বড়দিন উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক ৩১টি ক্যাথলিক চার্চে সরকারী সহায়তা প্রদান করেছেন। তিনি মঙ্গলবার বিকালে পৌর সদরস্থ রাজনৈতিক কার্যালয়ে চার্চের সভাপতি-সম্পাদকের নিকট সরকারী বরাদ্দকৃত প্রায় ৩ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আ’লীগনেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, যুবলীগনেতা জগদীশ চন্দ্র রায়, শেখ রাজু আহম্মেদ, পলাশ রায়, খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি আন্দ্রিয় ডি-রোজারিও, সম্পাদক ডেভিড সুকুমার, মিখাইল, জোহন সরদার, জেভিয়ার, টিটু, গোপাল, শান্তি, তাপস, মৃণাল, এডুইন, নমীতা, কুসুম, পলাশ, তন্ময়, শ্যামপদ, কানাই, সুশান্ত, তৃপ্তি, প্রভাত, রাজকুমার ও মার্টিন সরকার।
Please follow and like us:
« দাবী মেনে নেওয়ায় পাইকগাছায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু »
