প্রধান সূচি

Wednesday, January 3rd, 2018

 

বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয়পার্টি জেপির ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ভান্ডারিয়ায় জাতীয়পার্টি জেপির ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র‌্যলি, সমাবেশ ও কেক কাটাসহ বর্ণাঢ্য আয়োজনে পালন করা হয়। বুধবার বিকেলে উপজেলা জেপির উদ্যোগে দিবসটি পালন উপলক্ষ্যে দুপুর গড়িয়ে বিকেল হতে হতেই উপজেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন থেকে জেপি ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীরা শ্লোগানে শ্লোগানে জেপির উপজেলা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। পরে হাজারো নেতা – কর্মী দলীয়কার্যালয় প্রাঙ্গন থেকে বাদ্যবাজনাসহ এক বিরাট বর্ন্যাঢ্য র‌্যলি বের হয়ে স্থানীয় বাসস্ট্যান্ড কালিমা চত্বর হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় রিজার্ভ পুকুর পাড়ে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেপির উপজেলা যুগ্ন আহবায়ক, পৌরবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কর্মীসভা অনুষ্ঠিত

পিরোজপুর এর ভান্ডারিয়ায় গতকাল বুধবার সকালে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে উপজেলা ও পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোঃ আবু কাওছার। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান নিপু জোমাদ্দার এর সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য দেন, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সহ সভাপতি মোঃ মজিবুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ সাকিব বাদশা, একেএম আজিম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফায়জুর রশিদ খসরু, সাধারণ সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম, পিরোজপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শফিউল হক মিঠু, টুঙ্গিপাড়া আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক,বিস্তারিত পড়ুন


অনশনরত ননএমপিও শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তিকরণ ও চাকরি জাতীয়করণ

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া’র মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) এর উদ্যোগে গতকাল বুধবার সকালে নয়াপল্টন স্কাউট মার্কেট ২য় তলায় অনশনরত ননএমপিও শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তিকরণ, চাকরি জাতীয়করণ ও অধ্যক্ষ সেলিম ভূঁইয়া’র মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) এর ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আলমগীর হোসেন। উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ জাকির হোসেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মোঃ সেলিম মিঞা, ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক অধ্যাপক কাজী মাঈনুদ্দিন, অধ্যক্ষ মোহাম্মদ লোকমান হোসেন, পারুলবিস্তারিত পড়ুন


চিতলমারীতে কবিগান অনুষ্ঠানে জুয়াড়িদের গণপিটুনী ॥ আহত ৫

বাগেরহাটের চিতলমারীতে কবি গানের অনুষ্ঠানে জুয়া খেলার সময় গণপিটুনীতে পাঁচ জুয়াড়ি আহত হয়েছেন। সোমবার গভীর রাতে উপজেলার হাসাবুনিয়া-কাটাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার হিজলা ইউনিয়নের হাসাবুনিয়া-কাটাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসি দুই দিন ব্যাপী কবি গানের আয়োজন করেন। গত রবিবার থেকে শুরু হওয়া কবিগানে কয়েকজন জুয়াড়ি জুয়ার আসর বসান। আয়োজকরা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ গিয়ে খেলা বন্ধ করে দেন। এবস্থায় দ্বিতীয় দিন পুনরায় জুয়ার আসর বসালে স্থানীয়রা জুয়াড়ীদের ধরে গণপিটুনী দেয়। এ সময় হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আজমীর আলী পরিস্থিতি শান্ত করেন। এবিস্তারিত পড়ুন


পাইকগাছায় আমনের বাম্পার ফলন হয়েছে

পাইকগাছায় আমনের বাম্পার ফলন হয়েছে। উঁচু ক্ষেতের আমন ধান কাঁটা শেষ হয়েছে। তবে নিচু ও মৎস্য লিজ ঘেরে আমন ক্ষেতের ধান কাঁটা ও মাড়াই চলছে। ১০/১৫ দিনের মধ্যে পুরা জমির ধান কাটা সম্পন্ন হবে বলে কৃষকরা জানিয়েছে। আবহাওয়া জনিত কারণ ও মৎস্য লিজ ঘের গুলোতে দেরিতে আমনের আবাদ করা হয়। সে জন্য আমন কাটাও শুরু হয় দেরিতে। এ মৌসুমে আমন নতুন ধান ভাল দামে বিক্রি হচ্ছে। নতুন আমন ধান মন প্রতি সাড়ে ৮শ থেকে সাড়ে ৯শ টাকা দরে বিক্রি হচ্ছে। ধানের ভাল ফলন ও উচ্চ মূল্য পেয়ে কৃষকরা খুশি। উপজেলাবিস্তারিত পড়ুন


অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করলেন এমপি নূরুল হক

পাইকগাছায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ গড়ইখালী আশ্রয়ন প্রকল্প পরিদর্শন ও ক্ষতিগ্রস্থদের ত্রাণ এবং আর্থিক সহায়তা প্রদান করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। তিনি বুধবার বিকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারের খোঁজ খবর নেন। পরিদর্শন শেষে আশ্রয়ন প্রকল্প মাঠে ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাসের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে ক্ষতিগ্রস্থ ১০ পরিবারকে ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় তিনি দ্রুত সময়ের মধ্যে আশ্রয়ন প্রকল্পের গৃহ সংস্কার, প্রতিরক্ষা বাঁধ নির্মাণ, প্রতিটি পরিবারকে দুই বান্ডেল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা ও একটি করে সোলার প্যানেল প্রদানবিস্তারিত পড়ুন


পাইকগাছায় পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

পাইকগাছায় নওশাদ নামে এক বছরের এক শিশুর পানিতে ডুবে করুণ মৃত্যু হয়েছে। হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে পৌর সদরের সরল গ্রামে। প্রাক্তন অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম জানান, পৌরসভার ৩নং সরল গ্রামের আছাবুর রহমানের এক বছরের শিশু পুত্র নওশাদ ঘটনার দিন মঙ্গলবার সকাল ১১ টার দিকে অন্যান্য বাচ্চাদের সাথে উঠানে খেলা করছিল। খেলার এক পর্যায়ে নওশাদ বসতবাড়ীর পুকুরে পড়ে যায়। খোঁজা খুজির এক পর্যায়ে পুকুরে তাকে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তৃব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় মৃতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।


পাইকগাছায় বড়দিন উপলক্ষে ৩১ চার্চে সহায়তা প্রদান

পাইকগাছায় বড়দিন উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক ৩১টি ক্যাথলিক চার্চে সরকারী সহায়তা প্রদান করেছেন। তিনি মঙ্গলবার বিকালে পৌর সদরস্থ রাজনৈতিক কার্যালয়ে চার্চের সভাপতি-সম্পাদকের নিকট সরকারী বরাদ্দকৃত প্রায় ৩ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আ’লীগনেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, যুবলীগনেতা জগদীশ চন্দ্র রায়, শেখ রাজু আহম্মেদ, পলাশ রায়, খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি আন্দ্রিয় ডি-রোজারিও, সম্পাদক ডেভিড সুকুমার, মিখাইল, জোহন সরদার, জেভিয়ার, টিটু, গোপাল, শান্তি, তাপস, মৃণাল, এডুইন, নমীতা, কুসুম, পলাশ, তন্ময়, শ্যামপদ, কানাই, সুশান্ত, তৃপ্তি, প্রভাত, রাজকুমার ও মার্টিন সরকার।


কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার

দাবী মেনে নেওয়ায় পাইকগাছায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

পাইকগাছায় কর্মবিরতির তৃতীয় দিনে কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের কর্মচারীরা। একই সাথে ৪ দফা দাবী মেনে নেওয়ায় এসোসিয়েশনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীকে। উল্লেখ্য, টেকনিক্যাল বেতন স্কেলসহ পদমর্যাদা, মূল বেতনের ৩০% হারে মাঠ-ভ্রমন ও ঝুঁকি ভাতা প্রদান, প্রতি ৬ হাজার জনগোষ্ঠীর জন্য ১ জন করে স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত সময়ের মধ্যে শূন্যপদে নিয়োগ ও ১০% পোষ্য কোটা প্রবর্তন করার দাবীতে বাংলাদেশ হেল্থ এসিস্যান্ট এসোসিয়েশনের কর্মচারীরা গত সোমবার থেকে সারাদেশে একযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন। কর্মসূচির দ্বিতীয় দিন গত মঙ্গলবার সচিবলয়ে স্বাস্থ্য মন্ত্রাণালয়ের সম্মেলন কক্ষে একবিস্তারিত পড়ুন


পাইকগাছা শিব্সা সাহিত্য অঙ্গনের সভা অনুষ্ঠিত

পাইকগাছা শিব্সা সাহিত্য অঙ্গনের এক সভা বুধবার বিকালে রোজ বার্ড কিন্ডার গার্টেন স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি সুরাইয়া বানু ডলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপদেষ্টা শাহীনা বাবর, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রমেন্দ্রনাথ সরকার, রহিমা আক্তার শম্পা, সম্পাদক লুৎফা ইসলাম, সহ-সভাপতি অনিতা রানী মন্ডল, মমতাজ পারভীন মিনু, যুগ্ম-সম্পাদক বজলুর রহমান, কোষাধ্যক্ষ নাজমীন নাহার, সহ-কোষাধ্যক্ষ লিলিমা খাতুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল আজিজ, সাহিত্য সম্পাদক এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, দপ্তর সম্পাদক বিকাশেন্দু সরকার, গাজী শহিদুল ইসলাম খোকন, প্রভাষক উম্মে হায়াত মেহেরাবানু, আসমা আক্তার, শোমা রায়, মাহাবুবা নাজনীন ইরানী, আমেনাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial