বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয়পার্টি জেপির ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ভান্ডারিয়ায় জাতীয়পার্টি জেপির ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র্যলি, সমাবেশ ও কেক কাটাসহ বর্ণাঢ্য আয়োজনে পালন করা হয়। বুধবার বিকেলে উপজেলা জেপির উদ্যোগে দিবসটি পালন উপলক্ষ্যে দুপুর গড়িয়ে বিকেল হতে হতেই উপজেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন থেকে জেপি ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীরা শ্লোগানে শ্লোগানে জেপির উপজেলা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। পরে হাজারো নেতা – কর্মী দলীয়কার্যালয় প্রাঙ্গন থেকে বাদ্যবাজনাসহ এক বিরাট বর্ন্যাঢ্য র্যলি বের হয়ে স্থানীয় বাসস্ট্যান্ড কালিমা চত্বর হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় রিজার্ভ পুকুর পাড়ে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জেপির উপজেলা যুগ্ন আহবায়ক, পৌর কাউন্সিলর ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান টুলু, যুগ্ন আহবায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান চৌধুরী, ভিটাবাড়িয়ার সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মৃধা, যুবসংহতীর যুগ্ন আহবায়ক বাহাদুর সরদার প্রমূখ।
সভায় বক্তারা এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু (এমপি) হাতকে শক্তিশালী করার আহবান জানান। এবং তাঁর প্রতিক বাই সাইকেলমার্কার জন্য গ্রামীণ জনপদের প্রতিটি ঘরে ঘরে প্রচার প্রচারনা চালানোর জন্য আহবান জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেপির উপজেলা যুগ্ন আহবায়ক পিরোজপুরপুর জেলা পরিষদের সদস্য ও ইকড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ হাই হাওলাদার, জেপি নেতা মোঃ জামাল উদ্দিন মিয়া স্বপন, মেজবা উদ্দিন আরিফ জোমাদ্দার, মোঃ দুলাল সরদার, যুবসংহতী (জেপি) উপজেলা আহবায়ক মোঃ শহিদুজ্জামান রাজু মল্লিক, সদস্য সচিব মোঃ মনির সরদার, যুগ্ন আহবায়ক মোঃ মানিক হাওলাদার, মোঃ আনোয়ার হালিম, মোঃ শাহআলম সরদার, মোঃ এসমাইল হোসেন, মোঃ মনির মেম্বর, মোঃ মোস্তফা সিকদার, মোঃ মামুন সরদার, উপজেলা ছাত্রসমাজের আহবায়ক আরিফুল ইসলাম শিমুল আকন, সদস্য সচিব মোঃ সালাউদ্দিন রাহাত জোমাদ্দার, যুগ্ন আহবায়ক মোঃ মামুন ফরাজী, আফজাল সরদার, মোঃ সোহাগ সিকদার, মোঃ বেল্লাল মুন্সি, মিঠু সিকদার, মোঃ মনির জোমাদ্দার, মোঃ কবির মৃধা, মোঃ ওমর ফারুক মনির, সুজন তালুকদার, মঞ্জু হাওলাদার, মুন্না হাওলাদার, ভান্ডারিয়া সরকারি কলেজ শাখার মোঃ জহির উদ্দিন অন্তু সরদার, সৈয়দ রফিক, শাহিন ফকির, মিঠুন দাস, নারী নেত্রী, মাহিনুর রুবি, বেবি আক্তার, মঞ্জু রানী সিয়হ, বিউটি বেগম, পৌর কাউন্সিলর মোঃ জালাল সিকদার, মোঃ হারুন মুন্সিসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী। পরে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে কেক কাটা হয়।
