প্রধান সূচি

পাইকগাছায় ২৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’প্লাস খাওয়ানো হয়েছে

পাইকগাছায় প্রায় ২৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হয়েছে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ২৬৩টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ২ হাজার ৮৪৫ এবং ১২-৫৯ মাস বয়সী ২২ হাজার ২১৫ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হয়।

এ উপলক্ষে সকালে টাউন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র শিকারী, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, পৌর স্যানেটারী ইন্সপেক্টর ইমদাদুল হক, শিক্ষক আব্দুল কুদ্দুস, স্বাস্থ্য পরিদর্শিকা শাহানারা পারভীন, মুজিবর রহমান বুলি, ব্র্যাকের স্বাস্থ্য সেবীকা নিভা ব্যানার্জীম কেয়ার বাংলাদেশের চায়না রানী, জয়শ্রী মন্ডল ও ইলিয়াস হোসেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial