Saturday, December 23rd, 2017
আহত অবস্থায় নিখোঁজ ১ ॥ আটক ৯
ইন্দুরকানী নদীতে নিয়ে দুইজনকে হত্যা চেষ্টা
পিরোজপুরের ইন্দুরকানীতে এক প্রকৌশলী ও তার সহযোগীকে ছুরিকাঘাত করে নদীতে ফেলে দিয়েছে যুবকরা। এর মধ্যে সবুজ নামে এক যুবক নিখোঁজ রয়েছে এবং অপর সহকারী প্রকৌশলীকে আহত অবস্থায় নদী থেকে উদ্ধার করে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় ট্রলারের চালক সহ ৯ জনকে স্থানীয় জেলেরা পুলিশে সোপর্দ করেছে। নদীতে নিখোজ হওয়া যুবককে উদ্ধারের চেস্টা চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মিরা। শনিবার দুপুুর ১২টার দিকে ইন্দুরকানী ও মোড়েলগঞ্জ উপজেলার মধ্যবর্তি বঙ্গবন্ধু বাজার (গাজীরহাট) সংলগ্ন পানগুচি নদীতে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, হাফিজ হাওলাদার (২০), হাসিব (১৭), অহিদুজ্জামান পরশ (৩০), সাইফুলবিস্তারিত পড়ুন
শোক সংবাদ
আশ্রাফ আলী
দৈনিক ইত্তেফাকের জব সেকশনের সাবেক কর্মচারী আশ্রাফ আলী হাওলাদার (৮০) শুক্রবার দুপুরে রাজাপুর উপজেলার কানুদাসকাঠী তার গ্রামের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…..রাজেউন)। মৃত্যু কালে স্ত্রী, ১ছেলে, ২মেয়ে সহ অনেক শুভাকাঙ্খি রেখে গেছেন। গতকাল শনিবার স্থানীয় মাদ্রাসামাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে স্থানীয় বিশিষ্ট জনেরা শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মোড়েলগঞ্জে ধান কাট নিয়ে সংর্ঘষে নিহত দুই শ্রমিকের দাফন সম্পন্ন ॥ থানায় মামলা
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নের পূর্ব সোনাখালী গ্রামে বিরোধপূর্ণ জমিতে ধান কাটা নিয়ে সংর্ঘষে নিহত দুই শ্রমিকের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে মোড়েলগঞ্জের কালিকাবাড়ি স্কুল মাঠ প্রঙ্গনে নিহত পলাশ ও ইব্রাহিম শেখের জানাজা অনুষ্ঠিত হয়। এসময় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ ডা. মোজাম্মেল হোসেনসহ এলাকার শতশত লোক উপস্থিত ছিলেন। এ ঘটনায় শনিবার সকালে নিহত পলাশ ও ইব্রাহিমের আত্মীয় ও বিরোধপূর্ণ ওই জমির মালিক দাবীদার আব্দুর রহিম খান বাদি হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে মোড়েলগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। যার মধ্যে মামলার প্রধান আসামি শহিদ খানসহ ৭ জনকে পুলিশ গ্রেফতারবিস্তারিত পড়ুন
বাগেরহাটে সরকারি বালিকা বিদ্যালয়ে শতবর্ষ পূর্তিতে বর্ণাঢ্য শোভাযাত্রা
নানা আয়োজন ও ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় শহরের শহীদ মিনার চত্তর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বাগেরহাট শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে বিদ্যালয়ে চত্তরে এসে শেষ হয়। এসময় বর্তমান ও প্রাক্তান ছাত্রীদের উপস্থিতে বিদ্যালয় প্রঙ্গন মিলন মেলায় পরিনত হয়। শোভাযাত্রায় বিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্য তুলে বাদ্যযন্ত্র নিয়ে নানা সাজে প্রায় ৪ হাজার নবীন-প্রবীন, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন। এর আগে জাতীয় পতাকা, পায়রা উড়ানো, ফেস্টুন ও বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন ঘোষনাবিস্তারিত পড়ুন
পাইকগাছায় নবজাতককে ফিরিয়ে নেওয়ায় যাতায়াতের পথ বন্ধ করে দিল প্রতিবেশী
পাইকগাছায় বিক্রি করা নবজাতককে ফিরিয়ে নেওয়ায় প্রতিবেশীরা ক্ষিপ্ত হয়ে ঘেরা দিয়ে নবজাতক পরিবারের যাতায়াতের সকল পথ বন্ধ করে দিয়েছে। যার ফলে অবরুদ্ধ হয়ে পড়েছে নবজাতক পরিবার। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার। জানাগেছে, পাইকগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা দীলিপ-সুভাষী দম্পত্তি অভাব অনটন ও একাধিক কন্যা সন্তানের কারণে গত ১২ ডিসেম্বর ভুমিষ্ট হওয়া তাদের নবজাতক কন্যা সন্তানকে ৯নং ওয়ার্ডের বাতিখালী গ্রামের নিঃসন্তান লক্ষণ দম্পত্তির নিকট ক্লিনিকের টাকা পরিশোধ বাবদ ৪ হাজার ২শ টাকায় বিক্রি করে দেয়। পরবর্তীতে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে থানার অফিসার ইন-চার্জ আমিনুল ইসলাম বিপ্লবেরবিস্তারিত পড়ুন
পাইকগাছায় প্রকাশনা কর্তৃপক্ষের সাথে শিক্ষকনেতাদের সখ্যতা গড়ে তোলার অভিযোগ
পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয়ে সরকারী নির্দেশনা উপেক্ষা করে কথিত প্রকাশনার গাইড বই ব্যবহারে সহকারী শিক্ষক নেতারা প্রকাশনা কর্তৃপক্ষের সাথে সখ্যতা গড়ে তুলেছেন বলে অভিযোগ উঠেছে। প্রকাশনা কর্তৃপক্ষ শিক্ষক নেতাদের সহযোগিতায় বিভিন্ন শিক্ষকদের মাঝে নগদ অর্থ সহ বাড়তি সুবিধা দিয়েছেন বলে জানাগেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী। জানাগেছে, উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দ শুক্রবার সকালে পৌর সদরের শহীদ এমএ গফুর প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এক সভা আহ্বান করেন। উক্ত সভায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক সহকারী শিক্ষক অংশগ্রহণ করেন। উল্লেখিত সভা নিয়েবিস্তারিত পড়ুন
পাইকগাছায় ২৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’প্লাস খাওয়ানো হয়েছে
পাইকগাছায় প্রায় ২৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হয়েছে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ২৬৩টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ২ হাজার ৮৪৫ এবং ১২-৫৯ মাস বয়সী ২২ হাজার ২১৫ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হয়। এ উপলক্ষে সকালে টাউন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র শিকারী, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, পৌর স্যানেটারী ইন্সপেক্টর ইমদাদুলবিস্তারিত পড়ুন
