প্রধান সূচি

আহত অবস্থায় নিখোঁজ ১ ॥ আটক ৯

ইন্দুরকানী নদীতে নিয়ে দুইজনকে হত্যা চেষ্টা

পিরোজপুরের ইন্দুরকানীতে এক প্রকৌশলী ও তার সহযোগীকে ছুরিকাঘাত করে নদীতে ফেলে দিয়েছে যুবকরা। এর মধ্যে সবুজ নামে এক যুবক নিখোঁজ রয়েছে এবং অপর সহকারী প্রকৌশলীকে আহত অবস্থায় নদী থেকে উদ্ধার করে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় ট্রলারের চালক সহ ৯ জনকে স্থানীয় জেলেরা পুলিশে সোপর্দ করেছে। নদীতে নিখোজ হওয়া যুবককে উদ্ধারের চেস্টা চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মিরা।

শনিবার দুপুুর ১২টার দিকে ইন্দুরকানী ও মোড়েলগঞ্জ উপজেলার মধ্যবর্তি বঙ্গবন্ধু বাজার (গাজীরহাট) সংলগ্ন পানগুচি নদীতে এ ঘটনা ঘটে।

মোড়েলগঞ্জে চিকিৎসাধীন প্রকৌশলী সামছুল আরেফিন রনি

আটককৃতরা হলেন, হাফিজ হাওলাদার (২০), হাসিব (১৭), অহিদুজ্জামান পরশ (৩০), সাইফুল রানা (২০), হাফিজুল ইসলাম (৩০), মাহামুদ (১৮) ও  হাসিব (১৯)।  এঘটনায় ট্রলারের চালক ছগির (১৭) ও হাচান (২০) প্রাথমিক জিঞ্জাসাবাদের জন্য আটক করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী, ট্রলারের চালক সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টায় ইন্দুরকানী উপজেলার টগড়া ফেরিঘাট থেকে ট্রলার ভাড়া করে মোড়েলগঞ্জের উদ্যেশ্যে রওনা হয় ৬ যুবক। সকাল সাড়ে ১০টার দিকে তারা মোড়েলঞ্জের ছোলমবাড়িয়া খেয়াঘাটে গিয়ে পৌছায়। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এর প্রকৌশলী সামছুল আরেফিন রনি (৩৫) সামসুল আরেফিন রনি কে একটি বাড়ির নকশা তৈরীর করার জন্য বলে রায়েন্দা নিয়ে যাচ্ছিলেন হাসান নামের এক যুবক। পথে পানগুছি নদীর গাজীরহাট সংলগ্ন স্থানে রনি ও সবুজের উপর হামলা চালায় আটককৃত ব্যক্তিরা। এসময় তাদের দুজনকে মারধর ও ছুরিকাঘাত করলে তারা নদীতে পড়ে যায়। আহত অবস্থায় রনিকে উদ্ধার করে স্থানীয়রা মোড়েলগঞ্জ হাসপাতালে পাঠায়। এছাড়া অপর যুবক সবুজ পানিতে ডুবে যায়।

ইন্দুরকানী থানার এসআই আব্দুল আজিজ বলেন, এ ঘটনার সাথে জড়িত ৭ যুবককে আটক করা হয়েছে। এছাড়া ট্রলারের ২ চালককে জিঞ্জাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিখোজ যুবককে উদ্ধারের জন্য আমারা চেস্টা চালাচ্ছি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial