প্রধান সূচি

স্বরূপকাঠীতে বিজয় দিবস পালিত

বিভিন্ন স্বরূপকাঠী উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাপক কর্মসুচী পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পন, র‌্যালী, আলোচনা সভাসহ নানা কর্মসুচী পালন করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শারীরিক কসরত প্রদর্শনসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার সকালে স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির, ভাইস চেয়ারম্যান মো. লাভলু আহমেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার জাহিদ হোসেন, ওসি মো. মুনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মহিউদ্দিন আহমেদ প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial