Saturday, December 16th, 2017
বাগেরহাটে মহিলা এমপির মেয়ে ছুরিকাঘাত
বাগেরহাটে সংরক্ষিত মহিলা আসনের এমপি হ্যাপী বড়ালের মেয়ে অদিতি বড়াল (২৯) এর উপর শনিবার সন্ধ্যায় ছুরিকাঘাতের ঘটনার পুলিশ এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। এমনকি এ ঘটনায় এখনও পর্যন্ত বাগেরহাট মডেল থানায় কোন মামলা রেকর্ড হয়নি। তবে আহতের পরিবার থেকে মামলার দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পাশাপাশি প্রকাশ্যে এ ধরনের হামলার পর পুলিশ এখনও পর্যন্ত কাউকে আটক করতে না পারায় আহতের পরিবার থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। আহত অদিতিকে চিৎকিসা শেষে রাতেই বাসায় নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে অদিতি ও তার পরিবারকে সার্বক্ষনিক নিরাপত্তা প্রদান করাবিস্তারিত পড়ুন
কাউখালীতে কলেজ ছাত্রীর আত্মহত্যা
পিরোজপুরের কাউখালীতে মায়ের সঙ্গে অভিমান করে মৌমিতা মন্ডল সম্পা (২১) নামে এক কলেজ ছাত্রী তুঁতে (কপারসালফেট) খেয়ে আত্মহত্যা করেছেন বলে স্বজনরা জানিয়েছেন। শনিবার বিকেলে কাউখালী উজিয়াল খান গ্রামে ঘটনাটি ঘটে। দুপুর সাড়ে তিনটার দিকে মৌমিতাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুমূর্ষু অবস্থায় নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করেন পরে বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করেন। মৌমিতা উজিয়ালখান গ্রামের প্রবাসী সঞ্চয় মন্ডলের মেয়ে এবং পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। জানা গেছে, সকালে মাকে না জানিয়ে বাসা থেকে বের হয় দুপুরে বাসায় ফিরে। এ নিয়ে মা তাকে বকাবকিবিস্তারিত পড়ুন
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় দুই গরু ব্যবসায়ীসহ নিহত-৩ ॥ আহত-৪
বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ীসহ তিন জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন। শনিবার সকাল ও দুপুরে বাগেরহাট-খুলনা সড়কের শ্রীঘাট বেইলী ব্রীজ ও বারাকপুরে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার দেপাড়া গ্রামের গরু ব্যবসায়ী মিজান হালদার (৩০), কোড়ামারা গ্রামের আল আমিন শেখ (২৮) এবং হানিফ পরিবহণের চালক মুকুল। মুকুলের বাড়ি রংপুরে। বাগেরহাটের কাটাখালী মহাসড়ক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জামাল শেখ জানান, বাগেরহাট থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া গরু ব্যবসায়ীদের একটি পিকআপ ঘটনাস্থলে পৌঁছালে বিপরীতবিস্তারিত পড়ুন
যথাযোগ্য মর্যাদায় পিরোজপুরে মহান বিজয় দিবস পালিত
পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। শনিবার ভোর ৬টা ৩০মিনিটে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচির সূচনা করা হয়। এরপর পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এ কে এম এ আউয়াল, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক, উপজেলা চেয়ারম্যান মো. মুজিবুর রহমান খালেক, জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, জাসদ, কমিউনিষ্ট পার্টি, সিভিল সার্জন, সরকারী সোহরাওয়ার্দী কলেজ, সরকারী মহিলা কলেজ, জেলা আইনজীবী সমিতি, পিরোজপুরবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় মহান বিজয় দিবস পালিত
ভান্ডারিয়ায় শনিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়। কর্মসূচির মধ্যে সূর্যদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুরু হয়। পরে পৃথকভাবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, জাতীয়পার্টি জেপি ও অঙ্গসংগঠন, বিএনপি, ভান্ডারিয়া পৌরসভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, ইউএনও ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, সহকারীবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে বিজয় দিবস পালিত
বিভিন্ন স্বরূপকাঠী উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাপক কর্মসুচী পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পন, র্যালী, আলোচনা সভাসহ নানা কর্মসুচী পালন করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শারীরিক কসরত প্রদর্শনসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার সকালে স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলামবিস্তারিত পড়ুন
বাগেরহাটে মহান বিজয় দিবস পালিত
বাগেরহাটে প্রথম প্রহারে ৩১ বার তোপধ্বনির পর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণের মধ্যদিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচী শুরু হয়। প্রথমে বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস পুষ্পমাল্য অর্পন করেন। পরে দোয়া মোনাজাতের মাধ্যমে শহীদদের রুহের মাগফেরাত কামানা ও ১ মিনিট নিরবতা পালন করা হয়। পর্যায়ক্রমে জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়। জেলা আওয়ামী লীগের পক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব ডা. মোজাম্মেল হোসেন এমপি, মৎস্যবিস্তারিত পড়ুন
কাউখালীতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
মহান বিজয় দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে ২১ শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও ১৭৯ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার দুপুর ১২টার দিকে সরকারী বালক বিদ্যালয় মাঠে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, থানা অফিসার ইনচাজ মোঃ মনিরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার, মুক্তিযোদ্ধা আব্দুল জিয়াদ, মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান হিরন প্রমুখ । এ সময় উপজেলা প্রশাসনের নিজস্ব অর্থায়নে ২১ শহীদ মুক্তিযোদ্ধা পরিবার এবং বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদানবিস্তারিত পড়ুন
