প্রধান সূচি

বাগেরহাটে মহান বিজয় দিবস পালিত

বাগেরহাটে প্রথম প্রহারে ৩১ বার তোপধ্বনির পর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণের মধ্যদিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচী শুরু হয়। প্রথমে বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস পুষ্পমাল্য অর্পন করেন। পরে দোয়া মোনাজাতের মাধ্যমে শহীদদের রুহের মাগফেরাত কামানা ও ১ মিনিট নিরবতা পালন করা হয়। পর্যায়ক্রমে জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়। জেলা আওয়ামী লীগের পক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব ডা. মোজাম্মেল হোসেন এমপি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্জ এডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপিসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এম এ সালামের নেতৃত্বে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণ করেন।

জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বাগেরহাট প্রেসক্লাব, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ, সিভিল সার্জন বাগেরহাট, বাগেরহাট গনপুর্ত বিভাগ, শিক্ষা প্রকৌশলী, এলজিইডি, জাতীয় সংবাদিক সংস্থা বাগেরহাট শাখা, বাগেরহাটে ইয়ুথ জার্নালিস্টস ফোরাম, সরকারি পিসি কলেজ, সরকারি মহিলা কলেজ, বিএমএ বাগেরহাট, জেলা আইনজীবী সমিতি, জেলা মহিলা পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

শনিবার সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাগেরহাট ষ্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও জেলা প্রশাসন কর্তৃক সালাম গ্রহন, শরীরচর্চা ও ডিসপ্লে প্রতিযোতিতায় সকল ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, রোভার, স্কাউট, গালর্স গাইড, রেডক্রিসেন্ট ও পৌর এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ অংশ গ্রহন করেন।

এছাড়া নির্বাচিত বিভিন্ন স্থানে প্রমান্যচিত্র প্রদর্শন, সকল মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় জাতীর শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। হাসপাতাল, শিশু সদন ও জেল খানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial