কাউখালীতে কলেজ ছাত্রীর আত্মহত্যা
পিরোজপুরের কাউখালীতে মায়ের সঙ্গে অভিমান করে মৌমিতা মন্ডল সম্পা (২১) নামে এক কলেজ ছাত্রী তুঁতে (কপারসালফেট) খেয়ে আত্মহত্যা করেছেন বলে স্বজনরা জানিয়েছেন। শনিবার বিকেলে কাউখালী উজিয়াল খান গ্রামে ঘটনাটি ঘটে।
দুপুর সাড়ে তিনটার দিকে মৌমিতাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুমূর্ষু অবস্থায় নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করেন পরে বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
মৌমিতা উজিয়ালখান গ্রামের প্রবাসী সঞ্চয় মন্ডলের মেয়ে এবং পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।
জানা গেছে, সকালে মাকে না জানিয়ে বাসা থেকে বের হয় দুপুরে বাসায় ফিরে। এ নিয়ে মা তাকে বকাবকি করায় সে তুঁতে খেয়ে অসুস্থ হয়ে পড়ে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান মৌমিতা মন্ডল সম্পার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ইউডি মামলা হবে।
