প্রধান সূচি

পাইকগাছায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

পাইকগাছায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অব বাংলাদেশ ফাউন্ডেশন উপজেলা শাখার উদ্যোগে রবিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাডঃ শফিকুল ইসলাম কচির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জিএমএম আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, শিব্সা সাহিত্য অঙ্গনের সভাপতি সুরাইয়া বানু ডলি, এসআই মোমিন, মুক্তিযোদ্ধা সুবোল চন্দ্র মন্ডল, ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী পরিচালক মোঃ নিজাম উদ্দীন, যুগ্ম-সচিব মোঃ নূরুল ইসলাম, বেগম সুফিয়া কেরামত। প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, এসএম লোকমান হাকিম, আনোয়ার হোসেন, হিরন্ময় রায়, বিকাশেন্দু সরকার, ইদ্রিস আলী মোল্লা, এসএম মোজাম্মেল হক, সরদার আমিন উদ্দীন, ফজলুর রহমান, আজহারুল ইসলাম পল্টু, মোবারক হোসেন ও লিপিকা ঢালী।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial