প্রধান সূচি

Sunday, December 10th, 2017

 

ব্যতিক্রমী উদ্যোগ

নির্বাচনের সময় ভোট নিয়ে ব্যস্ত থাকে প্রার্থীরা, চলে বিভিন্ন জায়গায় নানা আয়োজন” কিন্ত বর্তমানে দেয়া হচ্ছে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড। আর কার্ড গ্রহণে পৌরবাসীর কিছুটা কষ্ট লাগবে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পিরোজপুর শহরের সিআই পাড়ার বাসিন্দা তরুন সমাজসেবক সাবেক ছাত্রনেতা মোঃ মুর্শিদ শেখ। স্মার্ট কার্ড গ্রহণে লোকজনের পৌরসভায় যাতায়াতের জন্য তিনি অটো টেম্পুর ব্যবস্থা করেছেন নিজ অর্থায়নে। এ উদ্যোগের বিষয় জানতে চাইলে মুর্শিদ শেখ জানান, সকল জন প্রতিনিধি বা সমাজসেবকরা এ রকমের উদ্যোগ নিলে অসহায়, খেটে খাওয়া বা দিন মজুরদের স্মার্ট কার্ডটি পেতে আরো সহজ হতো। তিনি বলেন, অনেক দিনমজুর প্রতিদিনবিস্তারিত পড়ুন


বিভাগীয় সম্মেলন

পিরোজপুরের মাদ্রাসা জেনারেল টিসার্স এসোসিয়েশনের প্রস্তুতি সভা

সকল বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয় করণের লক্ষে পিরোজপুরের মাদ্রাসা জেনারেল টিসার্স এসোসিয়েশনের বিভাগীয় সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকালে পিরোজপুর ফাজিল মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসা জেনারেল টিসার্স এসোসিয়েশনের পিরোজপুর জেলা সভাপতি প্রভাষক আঃ সামাদ বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় সম্মেলন প্রস্তুত কমিটির উপদেষ্টা ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম। সভায় প্রধান আলোচক ছিলেন, সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক শাহ্ মাহমুদ কবির, বিশেষ অতিথি সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম, পিরোজপুর জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ জুলফিকর আলী, বক্তব্য রাখেন সংগঠনের সদর উপজেলা সভাপতি বাবু নির্মলবিস্তারিত পড়ুন


পিরোজপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র‌্যালী ও মানববন্ধন পালিত হয়েছে। রবিবার সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশন পিরোজপুর জেলা শাখার আয়োজনে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, মহিলা পরিষদের জেলা শাখার সভাপতি মনিকা মন্ডল, সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপী, বেসরকারী উন্নয়ন সংস্থা পিডিএফ এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না, মানবাধিকার কর্মী মো. নজরুল ইসলাম বাদশা প্রমুখ।


কাউখালীতে টানা বর্ষনে জনজীবনে দুর্ভোগ

কাউখালীতে গভীর বঙ্গোপসাগরে নিম্মচাপের কারণে শুক্রবার থেকে দফায় দফায় হালকা ও লাগামহীন বৃষ্টিপাতের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। এ দিকে গত দুই দিন সূর্যের মুখ দেখেনি উপজেলা বাসী। বৃষ্টির কারণে এলাকায় শীতের প্রকোপ বেড়েছে। শীত মওসুমের প্রথম দিকে এই বৃষ্টির মধ্য দিয়েই শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে।রবিবার সারা দিনই ছিল বৃষ্টি। বৃষ্টির কারণে জনগণের স্বাভাবিক জীবনযাত্রায় মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে। দিনমজুর ও শ্রমিকেরা কাজ না পেয়ে ঘরে ফিরে গেছেন। আবার তীব্র শীতও যেন কষ্টের মাত্রাকে বাড়িয়ে দিয়েছে। সারা দিনই রাস্তায় মানুষের উপস্থিতি কম ছিল। একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে মানুষের বেরবিস্তারিত পড়ুন


শোক সংবাদ

অধ্যক্ষ লুৎফর রহমান

মঠবাড়িয়া টিকিকাটা নূরীয়া সিনিয়র (ডিগ্রি) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও মোকামিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন মুহাদ্দিস দক্ষিণ বাংলার প্রবীণ আলেমে দ্বীন মাওলানা আবুল কালাম মোঃ লুৎফর রহমান (৮৫) শনিবার রাতে পৌর শহরের ইসলামবাগ এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নাল্লিাহি……রাজিউন)। তিনি স্ত্রী, ৫ পুত্র ও ১ কন্যা রেখে গেছেন। রবিবার জোহর নামাজবাদ মঠবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম জানাজা এবং আসর নামাজবাদ মরহুমের গ্রামের বাড়ি বাদুরায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। -মঠবাড়িয়া প্রতিনিধি।


ইন্দুরকানীতে বিশ্ব মানবাধিকার দিবসে র‌্যালী ও আলোচনা সভা

ইন্দুরকানীতে ৬৯তম বিশ্ব মানবাধিকার দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাংলাদেশ মানবাধিকার কমিশন ইন্দুরকানী উপজেলা শাখার আয়োজনে ও ডাক দিয়ে যাই এর রি-কল প্রকল্প-২০২১ এর সহায়তায় বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি ইন্দুরকানী উপজেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পত্তাশী ইউনিয়ন পরিষদের সামনে শেষ হয়। পরে উপজেলা মানবাধিকার কার্যালয়ে উপজেলা মানবাধিকার কমিশনের সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইন্দুরকানী কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান বুলবুল, বাংলাদেশ মানবাধিকার কমিশন ইন্দুরকানী উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম. আহসানুল ছগির, ডাক দিয়ে যাইর পরিচালনা কমিটিরবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মঠবাড়িয়া থানা পুলিশ রবিবার দুপুরে উপজেলার দক্ষিণ সোনাখালী এলাকায় অভিযান চালিয়ে ৫০গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো গোলবুনিয়া গ্রামের মোঃ হালিমের ছেলে জাকির হোসেন (২৯) ও ঝাটিবুনিয়া গ্রামের মৃত আমির হাওলাদারের ছেলে মিলন হাওলাদার (৩০)। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, জাকির ও  মিলনকে গাঁজা বিক্রির সময় গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের সোমবার আদালতে সোপর্দ করা হবে।


মঠবাড়িয়ায় টমটম উল্টে চালক নিহত

মঠবাড়িয়ার-সাপলেজা সড়কে রবিবার সন্ধ্যায় টমটম উল্টে গিয়ে চালক জাকির হোসেন (৩০) চাঁপা পড়ে নিহত হয়। নিহত জাকির হোসেন দক্ষিন আমড়াগাছিয়া গ্রামের আঃ ছত্তার মিস্ত্রীর ছেলে। ঘটনার পর স্থানীয়রা আহত জাকিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানাযায়, নিহত জাকির হোসেন টমটম চালিয়ে সাপলেজা থেকে আমড়াগাছিয়া যাবার পথে মঠবাড়িয়া-সাপলেজা সড়কে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গাড়ির নীচে চাপা পড়ে। মঠবাড়িয়া থানার এসআই মাহফুজ জানান, কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


কচুয়ায় তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জন অবহিতকরণ সভা

কচুয়ায় তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার তাসমিন ফারহানার সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তথ্য কমিশনের পরিচালক ড. মোঃ আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার। অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শিকদার আবু বক্কর সিদ্দিক, শিকদার হাদিউজ্জামান হাদিজ, শেখ মকবুল হোসেন, তাসলিমা বেগম এ্যাড. পংকজ কান্তি অধিকারী, শেখ নাছির উদ্দিন, উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি বালী গোলাম শোকরানা রব্বানী আজাদসহ সকলবিস্তারিত পড়ুন


বাগেরহাটে জাল টাকাসহ মহিলা আটক

বাগেরহাট জাল টাকাসহ নাসিমা বেগম (৩৪) নামের এক মহিলাকে আটক করেছে পুলিশ। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্টান্ড এলাকা থেকে তাকে আটক করে মডেল থানা পুলিশ। এসময় তার কাছ থেকে এক হাজার টাকার ৩টি জাল নোট উদ্ধার করা হয়। আটক নাসিমা বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নের জব্বার শিকদারের স্ত্রী। বাগেরহাট মডেল থানার সেকেন্ড অফিসার মোঃ এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এদিন দুপুর সাড়ে ১১টার সময় বাসস্টান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ হাজার টাকার ৩টি জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায়বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial