প্রধান সূচি

Sunday, December 10th, 2017

 

বিভাগীয় কমিশনার বরাবর জমির মালিকদের লিখিত আবেদন

পাইকগাছায় এ্যালোটমেন্ট বদল করে টেকনিক্যাল স্কুল ও কলেজের ভূমি অধিগ্রহণ করার দাবী

পাইকগাছায় এ্যালোটমেন্ট বদল করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্পের ভূমি অধিগ্রহণের দাবী জানিয়েছেন পূর্বের অধিগ্রহণকৃত জমির মালিকরা। এ ব্যাপারে গদাইপুর মৌজার তফসিল বর্ণিত সম্পত্তির ২১৯ ও ২৫০ খতিয়ানের ৬৬৮ ও ৬৬৭ দাগের জমির মালিক ঋশি পরিবার ও ঘোষ পরিবার পক্ষ থেকে খুলনা বিভাগীয় কমিশনার বরাবর লিখিত আবেদন করা হয়েছে। উল্লেখ্য, কলেজের জন্য অধিগ্রহণকৃত উক্ত জমির মালিকদের সম্পত্তি ইতোপূর্বে বোয়ালিয়া বীজ উৎপাদন খামার স্থাপনের সময় ১৯৫৪ সালে ঋশি পরিবারের ১০ বিঘা জমি অধিগ্রহণ করা হয়েছে। অধিগ্রহণকৃত জমিতে ঋশিদের বসতভিটা ও উপসানলয় রয়েছে। আর ঘোষ পরিবারের জমিতে অনলাইন নিউজ পোর্টাল এসবিস্তারিত পড়ুন


পাইকগাছায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

পাইকগাছায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অব বাংলাদেশ ফাউন্ডেশন উপজেলা শাখার উদ্যোগে রবিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাডঃ শফিকুল ইসলাম কচির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জিএমএম আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, শিব্সা সাহিত্য অঙ্গনের সভাপতি সুরাইয়া বানু ডলি, এসআই মোমিন, মুক্তিযোদ্ধা সুবোল চন্দ্র মন্ডল, ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী পরিচালক মোঃ নিজাম উদ্দীন, যুগ্ম-সচিব মোঃ নূরুল ইসলাম, বেগম সুফিয়াবিস্তারিত পড়ুন


অসময়ে তিন দিনের বৃষ্টিতে

পাইকগাছায় আমন ও সবজি ফসলের ক্ষয়ক্ষতি; ব্যাহত জীবনযাত্রা

পাইকগাছায় নিুচাপের প্রভাবে গত তিন দিনের গুড়ি গুড়ি ও মাঝারি বৃষ্টিপাতে আমন ও সবজি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যাহত হয়েছে দৈনন্দিন স্বাভাবিক জীবন-যাত্রা। সাগরে সৃষ্ট নিুচাপের প্রভাবে গত শুক্রবার রাত থেকে পাইকগাছার সর্বত্রই শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টিপাত। যা রবিবার রাত পর্যন্ত মাঝারি আকারে অব্যাহত থাকে। গত তিন দিনের অসময়ের এ বৃষ্টিপাতে এলাকার যেসব ক্ষেতের আমন ফসল কাটার উপযোগী হয়েছে এমনকি ইতোমধ্যে অনেকেই যারা পাঁকা ধান কর্তন করে ক্ষেতে রেখে দিয়েছেন সে সব আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও ক্ষতি হয়েছে, শীতকালীন সবজি ফসল। কখনো গুড়ি গুড়ি আবার কখনো মাঝারিবিস্তারিত পড়ুন


লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত ॥ জনজীবন বিপর্যস্ত

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি উপকূলে এসে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে গত কয়েকদিন ধরে পিরোজপুরসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। রবিবার পিরোজপুরসহ সারা দেশে সারা দিন বৃষ্টি হাল্কা ও মাঝারী আকারে বৃষ্টিপাত হয়েছে। সকাল থেকে পিরোজপুর জেলার সর্বত্র বৃষ্টি হওয়ায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। বৃষ্টিতে শহরের রাস্তাঘাট কদমাক্ত হয়ে পড়েছে। সকাল থেকে আকাশ কালো মেঘে ঢাকা থাকায় দিনের বেলায় মনে হচ্ছে যেন সন্ধ্যা নেমে এসেছে। এদিকে সৃষ্ট লঘুচাপের কারণে মংলা, পায়রা চট্টগ্রাম ও কক্সবাজার, সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলাবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় ইজিবাইকের চাপায় শিশুর মৃত্যু

জেলার ভান্ডারিয়া উপজেলায় ইজিবাইকের চাপায় মঙ্গলিকা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে ভান্ডারিয়া-চরখালী সড়কের নদমুলা কিন্ডার গার্টেনের সামনে এ ঘটনা ঘটে। নিহত মঙ্গলিকা নদমুলা গ্রামের পিন্টু এদবরের মেয়ে এবং নদমুলা প্রি ক্যাডেটের প্রথম শ্রেণির ছাত্রী। ভান্ডারিয়া থানার এস আই মো. হাসান জানান, রবিবার সকাল ১০টার দিকে মঙ্গলিকা বিদ্যালয়ের সামনের সড়ক পার হওয়ার সময় একটি ইজিবাইক তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial