পিরোজপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র্যালী ও মানববন্ধন পালিত হয়েছে।
রবিবার সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশন পিরোজপুর জেলা শাখার আয়োজনে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, মহিলা পরিষদের জেলা শাখার সভাপতি মনিকা মন্ডল, সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপী, বেসরকারী উন্নয়ন সংস্থা পিডিএফ এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না, মানবাধিকার কর্মী মো. নজরুল ইসলাম বাদশা প্রমুখ।
Please follow and like us:
« কাউখালীতে টানা বর্ষনে জনজীবনে দুর্ভোগ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরের মাদ্রাসা জেনারেল টিসার্স এসোসিয়েশনের প্রস্তুতি সভা »
