প্রধান সূচি

স্বরূপকাঠীতে ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর ৬ষ্ঠ পর্বের উদ্বোধন

জেলার স্বরূপকাঠী উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রমের ৬ষ্ঠ পর্বের উদ্বোধন হয়েছে। রবিবার সকালে উপজেলা অডিটরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্বরূপকাঠী পৌর মেয়র মোঃ গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লাভলু আহম্মেদ, সমাজ কল্যাণ কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিল, যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন জানান, সমেদয়কাঠি ইউপি চেয়ারম্যান এম কে সবুর তালুকদার, সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবুল ইসলাম, সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, আওয়ামী লীগ নেতা মোঃ মহিউদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহিদ হোসেন।

উপজেলার ন্যাশনাল সার্ভিস কর্মসূচীতে যুক্ত হওয়ার জন্য ২ হাজার ৭৯২টি আবেদন জমা পড়েছিল। তা থেকে যাচাই বাছাইয়ে ২ হাজার ৩৮৯টি আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial