কাউখালীতে প্রতিবন্ধি দিবসে ব্যতিক্রমী আয়োজন
জাতীয় প্রতিবন্ধি দিবস উপলক্ষে কাউখালী প্রতিবন্ধি কল্যাণ সংস্থার উদ্যোগে রবিবার উপজেলার সন্ধ্যা নদীর আমরাজুড়ি চরের আবাসনে আশ্রিত ১৫ জন বালক ও বুদ্ধি প্রতিবন্ধি শিশুকে নিয়ে এক ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এসব শিশুদের ফল ও মিষ্টি দিয়ে আপ্যায়িত করা হয় এবং কাউখালী প্রতিবন্ধি স্কুল চত্বরে শিশুদের মধ্যে খেলনা সামগ্রী বিতরণ করা হয়।
কাউখালী প্রতিবন্ধি পাঠশালার প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী আবদুল লতিফ খসরু জাতীয় প্রতিবন্ধি দিবসে শিশুদের নিয়ে এ ব্যাতিক্রমী আয়োজন করেন।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আবদুল লতিফ খসরুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বাক-প্রতিবন্ধি শারমিনের মা মনজিলা, আবাসন প্রকল্পের আকুব্বর, আবাসন প্রকল্পের সভাপতি চাঁন মিয়া প্রমুখ।
সভায় আমরাজুড়ী ইউনিয়নের আমরাজুড়ী আবাসন প্রকল্পে একই পরিবারের স্বামীসহ ৫ বাক-প্রতিবন্ধিদের পুর্নবাসনের জন্য সরকারের কাছে আহ্বান জানানো হয়।
