প্রধান সূচি

Sunday, December 3rd, 2017

 

ভারত সব সময় বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ হিসেবে উন্নয়নের অংশীদার থাকতে চায় …. হর্ষ বর্ধন শ্রিংলা

ভারতীয় হাই কমিশনার মি. হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। প্রতিবেশী হিসাবে আমরা দীর্ঘকাল ধরে বন্ধুপ্রতীম সম্পর্ক নিয়ে বসবাস করছি। ভারত বাংলাদেশের উন্নয়নের অংশিদার হয়ে এই বন্ধুত্ব কাজে লাগাতে চায়। আজ আমি বাংলাদেশের একটি প্রত্যন্ত এলাকা ভান্ডারিয়ায় এসে এখানকার আতিথেয়তায় ও জনগণের ভালবাসায় মুগ্ধ হয়েছি। তিনি রবিবার দুপুরে পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভার বাসিন্দারের জন্য ১১টি সুপেয় পানি শোধনাগার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে একথা বলেন। এসময় মঞ্চে ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। তিনি বলেন, ভারত বাংলাদেশেবিস্তারিত পড়ুন


নিখোঁজের দুই দিন পর

পিরোজপুরে পুকুর থেকে দেড় বছরের শিশুর লাশ উদ্ধার

পিরোজপুরে নিখোঁজের দুই দিন পরে দেড় বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ররিবার দুপুরে পৌর শহরের মধ্যরাস্তা এলাকার সরদার বাড়ির একটি পুকুর থেকে ঝুমুর আক্তার নামের ওই লাশ উদ্ধার করা হয়। ঝুমুর মধ্যরাস্তা এলাকার চটপটি বিক্রেতা জাহিদ হোসেনর দ্বিতীয় স্ত্রীর মেয়ে। পুলিশ জানায়, জাহিদ মধ্যরাস্তা এলাকার ভাড়া বাড়িতে দুই স্ত্রী নিয়ে থাকতেন। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে জাহিদের দ্বিতীয় স্ত্রী মুক্তা তার মেয়ে ঝুমুরকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। রাতে জাহিদ বাসায় ফিরে মুক্তার পাশে ঝুমুরকে না দেখে দুই স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু কেউ ঝুমুরের ব্যাপারে কিছুই বলতে পারেনবিস্তারিত পড়ুন


নাজিরপুরে ১৯৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

জেলার নাজিরপুরে ১ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ মাসুম বেপারী (৩৬) ও আয়শা বেগম (২৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার সকাল ৯টায় উপজেলার বৈঠাকাটা বাজারের টেম্পু ষ্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা বৈঠাকাটাগামী যুবরাজ নামক লঞ্চে ইয়াবার একটি চালান আসছে এমন সংবাদের ভিক্তিতে বৈঠাকাটা তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক (এসআই) অনুপ কুমার মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি টিম সকাল থেকেই ওই এলাকায় ওৎ পেতে ছিল। লঞ্চ থেকে এক নারী ব্যবসায়ী নেমে আসলে পুলিশবিস্তারিত পড়ুন


কাউখালীতে প্রতিবন্ধি দিবসে ব্যতিক্রমী আয়োজন

জাতীয় প্রতিবন্ধি দিবস উপলক্ষে কাউখালী প্রতিবন্ধি কল্যাণ সংস্থার উদ্যোগে রবিবার উপজেলার সন্ধ্যা নদীর আমরাজুড়ি চরের আবাসনে আশ্রিত ১৫ জন বালক ও বুদ্ধি প্রতিবন্ধি শিশুকে নিয়ে এক ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এসব শিশুদের ফল ও মিষ্টি দিয়ে আপ্যায়িত করা হয় এবং কাউখালী প্রতিবন্ধি স্কুল চত্বরে শিশুদের মধ্যে খেলনা সামগ্রী বিতরণ করা হয়। কাউখালী প্রতিবন্ধি পাঠশালার প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী আবদুল লতিফ খসরু জাতীয় প্রতিবন্ধি দিবসে শিশুদের নিয়ে এ ব্যাতিক্রমী আয়োজন করেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আবদুল লতিফ খসরুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বাক-প্রতিবন্ধি শারমিনের মা মনজিলা, আবাসন প্রকল্পের আকুব্বর, আবাসন প্রকল্পেরবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর ৬ষ্ঠ পর্বের উদ্বোধন

জেলার স্বরূপকাঠী উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রমের ৬ষ্ঠ পর্বের উদ্বোধন হয়েছে। রবিবার সকালে উপজেলা অডিটরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্বরূপকাঠী পৌর মেয়র মোঃ গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লাভলু আহম্মেদ, সমাজ কল্যাণ কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিল, যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন জানান, সমেদয়কাঠি ইউপি চেয়ারম্যান এম কে সবুর তালুকদার, সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবুল ইসলাম, সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, আওয়ামী লীগ নেতা মোঃ মহিউদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুববিস্তারিত পড়ুন


পিরোজপুরে দি ঢাকা আরবান কো অপারেটিভ ব্যাংক লিমিটেডের সভাপতির সংবাদ সম্মেলন

গত ২৫ নভেম্বর প্রথম আলো পত্রিকায় ‘গ্রাহকের ১০ কোটি টাকা আত্মসাৎ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন দি ঢাকা আরবান কো অপারেটিভ ব্যাংক লিমিটেডের সভাপতি মোঃ মোশারফ হোসেন চৌধুরী। শনিবার সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এক লিখিত বক্তব্যে জানান, প্রকাশিত সংবাদে তাকে জড়িয়ে যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা, ভিত্তিহীন ও অসত্য। এসময় মোশারফ হোসেন তার বক্তব্যে বলেন, দি ঢাকা আরবারন কো অপারেটিভ ব্যাংক লিমিটেডের সভাপতি আব্দুর রাজ্জাক খান মৃত্যুবরণ করার পর প্রতিষ্ঠানের সহ-সভাপতি রফিকুল ইসলাম ব্যাংকের কার্যক্রমের সাথে সম্পৃক্ত না থাকায় ব্যাংকবিস্তারিত পড়ুন


বরিশালের নার্সিং শিক্ষার্থীকে মঠবাড়িয়ায় এনে ধর্ষন শেষে হত্যার অভিযোগ ॥ ধর্ষক গ্রেফতার

বাংলাদেশ ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজি প্যাথলজি বিভাগ বরিশালের শেষ বর্ষের ছাত্রী সাদিয়া আক্তার (২১)কে অপহরণ করার অভিযোগে সিরাজুল ইসলাম (২৫)কে আটক করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। বরিশাল কোতয়ালী থানার ওই ছাত্রী নিখোঁজের জিডির সূত্র ধরে শনিবার দুপুরে উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের ইব্রাহিম হাওলাদারের ছেলে সিরাজুলকে বাড়ি থেকে আটক করা হয়। আটকের পর ওই ছাত্রীর প্রেমিক সিরাজুল মঠবাড়িয়া থানা পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের কাছে প্রাথমিক জিজ্ঞাসাদে বলেন, মোবাইল ফোনের পরিচয়ের সূত্র ধরে গত ২০ নভেম্বর  বরিশাল থেকে মঠবাড়িয়া এনে সহযোগিদের নিয়ে ধর্ষণ করে। এসময় ওই ছাত্রী ধর্ষণের বিষয়টি ফাঁস করার হুমকি দিলে সিরাজবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial