প্রধান সূচি

পিরোজপুরে এনজিও ফাউন্ডেশন দিবস উদযাপন

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবসে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্কাউট ভবনে আয়োজিত এক আলোচনা সভায় মিলিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা সকলের জন্য কল্যাণের নির্বাহী পরিচালক শামীমা রানীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তাফিজুর রহমান। এ সময় আরো বক্তব্য রাখেন আত্ম সাহায্য কর্মসুচি সংস্থার নির্বাহী পরিচালক হাসনেআরা হক, কম্পিউটার প্রশিক্ষক হেলাল হোসেন, ডাক দিয়ে যাই সংস্থার প্রতিনিধি উজ্জল দত্ত, সকলের জন্য কল্যাণ এর কো অর্ডিনেটর আফজাল হোসেন, এরিক সংস্থার নির্বাহী পরিচালক মাইদুল ইসলাম প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial