প্রধান সূচি

Saturday, December 2nd, 2017

 

উন্নয়নের জন্য স্বাধীনতা পরবর্তী প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে …. আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, কাজ যদি সঠিকভাবে করা না হয় তাহলে নতুন প্রজন্মের কাছে এ জন্য জবাবদিহিতা করতে হবে। নির্বাচন হচ্ছে সাংবিধানিক প্রক্রিয়া এবং তা অব্যহত রাখতে সবাইকে আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে হবে। এ নির্বাচনে অবশ্যই আওয়ামী লীগ তথা মহাজোট বিজয়ী হয়ে আবারও সরকার গঠন করবে। তিনি আজ শনিবার পিরোজপুর জেলার কাউখালী উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে সমবেত জনগণের উদ্দেশ্যে আরও বলেন, কেন্দ্রীয় সরকার থেকে প্রাপ্ত বরাদ্দ বুঝে নিতে জনগণকে অধিকার সচেতন হতে হবে। নিজেদের অধিকার আদায় ও এলাকার উন্নয়নের জন্য সকলের ঐক্যবদ্ধবিস্তারিত পড়ুন


পিরোজপুরে পুলিশ মাদকের বিষয়ে জিরো টলারেন্স দেখাবে … নবাগত পুলিশ সুপার

পিরোজপুরে যোগদানকৃত নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবীর বলেছেন, পিরোজপুরে পুলিশ মাদকের বিষয়ে জিরো টলারেন্স দেখাবে। মাদক সেবন ও মাদক ব্যবসায় কোন ছাড় দেয়া হবে না। পাশাপাশি এ জেলা থেকে জঙ্গীবাদ সন্ত্রাসবাদ দূর করা হবে। তিনি বলেন, পিরোজপুর জেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনী আরো সচেষ্ট থাকবে। সেক্ষেত্রে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকেও পুলিশকে সহযোগিতা করতে হবে। পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শনিবার সকাল সাড়ে ১১ টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ‘মিট দ্যবিস্তারিত পড়ুন


পিরোজপুরে এনজিও ফাউন্ডেশন দিবস উদযাপন

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবসে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্কাউট ভবনে আয়োজিত এক আলোচনা সভায় মিলিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা সকলের জন্য কল্যাণের নির্বাহী পরিচালক শামীমা রানীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তাফিজুর রহমান। এ সময় আরো বক্তব্য রাখেন আত্ম সাহায্য কর্মসুচি সংস্থার নির্বাহী পরিচালক হাসনেআরা হক, কম্পিউটার প্রশিক্ষক হেলাল হোসেন, ডাক দিয়ে যাই সংস্থার প্রতিনিধি উজ্জল দত্ত, সকলের জন্য কল্যাণ এর কোবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে মাদ্রাসার ছাত্রী উধাও

ইন্দুরকানী মডেলিং এর প্রলোভনে দেখিয়ে এক মাদ্রাসার ছাত্রীকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিন দিনেও ওই ছাত্রীর খোঁজ মেলেনি। এ ঘটনায় ছাত্রীর মা খাওলা খানম বেবি শুক্রবার ইন্দুরকানী থানায় তার মেয়ে পত্তাশী এস. দাখিল মাদ্রাসার নবম শ্রেনীর ছাত্রী আবিদা সুলতানার উধাও হওয়ার বিষয়ে ইন্দুরকানী থানায় একটি ডায়রী করেছেন। স্থানীয় ও ছাত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার মাদ্রাসায় যাওয়ার কথা বলে ছাত্রী আবিদা সুলতানা বাড়ি থেকে বের হয়। পরে মডেলিং তারকা হবে বলে এক অপরিচিত মেয়ের ফোনে চাড়াখালী চৌরাস্তা এলাকায় সে কাউকে না বলে একাই চলে যায়। মাদ্রাসা ছুটি হলেওবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial