প্রধান সূচি

বাগেরহাট আইনজীবী সমিতির নির্বাচন

আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত দুই প্যানেলের প্রচার-প্রচারনা তুঙ্গে

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন জমে উঠেছে। আগামী ২৯ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনকে ঘিরে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমস্বয় পরিষদ ও সমমনা সমর্থিত এবং বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত দুই প্যানেলের প্রার্থীদের প্রচার-প্রচারনা এখন তুঙ্গে। নির্বাচনে জয়লাভ করতে উভয় প্যানেলের প্রার্থীরা ভোটাদের দ্বারে-দ্বারে ছুটছেন। এবার আইনজীবী সমিতির এই নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমস্বয় পরিষদ ও সমমনা সমর্থিত ব্যানারে টিপু-জাহিদ পরিষদ ও বিএনপি সমর্থিত ঐক্য পরিষদ সমর্থিত ব্যানারে হাই-আলতাফ পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করছে। এবারের নির্বাচনের ৩শ ৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ ব্যানারে হাই-আলতাফ পরিষদের সভাপতি পদে একেএম আঃ হাই, সাধারন সম্পাদক মোঃ আলতাফ হোসেন, সহ-সভাপতি (সিনিয়র) চাকলাদার সাহাব উদ্দীন আহমেদ, সহ-সভাপতি (জুনিয়র) মোঃ এনায়েত হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক এসএম জিন্না, সহকারী সম্পাদক (অর্থ ও হিসাব নিরীক্ষন) শেখ মোঃ শরিফুল ইসলাম (ঠান্ডু), সহকারী সম্পাদক (গ্রন্থ ও আসবারপত্র) কুহেলী পারভীন, সহকারী সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) এস.এম মাহাবুব মোর্শেদ লালন, সহকারী সম্পাদক (ধর্ম বিষায়ক) সিরাজুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া নির্বাহী সদস্য পদে শেখ মোশারেফ হোসেন, এসএম ইমরান হোসাইন, হুমাউন কবির খান, হারেফা খাতুন আরিফা, আনোয়ারা পারভীন, আমিনুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে সভাপতি প্রার্থী একেএম আঃ হাই বলেন, সুষ্ট, নিরেপক্ষ ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে এবারের নির্বাচনে আমাদের প্যানেলই বিজয়ী হবে বলে আমি আশাবাদি।

অপদিকে টিপু-জাহিদ পরিষদের সভাপতি পদে ডক্টর এ.কে আজাদ ফিরোজ (টিপু), সাধারন সম্পাদক আলহাজ¦ সৈয়দ জাহিদ হোসেন (জাহিদ), সহ-সভাপতি (সিনিয়র) পদে তুষার কান্তি বসু, সহ-সভাপতি (জুনিয়র) মোঃ সলিমুল¬াহ শেখ সেলিম, যুগ্ম সাধারন সম্পাদক কাজী মোঃ আহসান কবির মুক্ত, সহকারী সম্পাদক (অর্থ ও হিসাব নিরীক্ষন) ফকির মোঃ নওরেশুজ্জামান (লালন), সহকারী সম্পাদক (গ্রন্থ ও আসবারপত্র) দেবদাস রানা, সহকারী সম্পাদক (ধর্ম বিষায়ক) বালী নাছের ইকবাল, সহকারী সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) মোঃ মোসলেম উদ্দিন। এছাড়া নির্বাহী সদস্য পদে সামস উদ্দিন, বিথীকা রাণী পাল, রোকসানা পারভীন রুপা, স্মৃতিকণা মজুমদার, ফারজানা খাতুন সাথি, মোঃ শাহিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমস্বয় পরিষদ থেকে সভাপতি প্রার্থী ডক্টর এ.কে আজাদ ফিরোজ টিপু বলেন, এবারের নির্বাচনেও আমরা প্যানেল ধরে নির্বাচিত হবে বলে আশা প্রকাশ করছি। সম্প্রতি এ্যাড. নূর মোহাম্মদের উপর হামলার ঘটনায় আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমস্বয় পরিষদের প্রার্থীদের উপর কোন প্রভাব পরবে কিনা সে বিষয়ে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial