প্রধান সূচি

Monday, November 27th, 2017

 

চালক-যাত্রীদের ভোগান্তি

বেকুটিয়া ফেরি বছরে শতাধিকবার বিকল

যান্ত্রিক ত্রুটির কারণে এক বছরে শতাধিকবার পিরোজপুরের কাউখালীর বেকুটিয়া ঘাটের ফেরি বিকল হয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে যানবাহনের চালক ও যাত্রীরা। সর্বশেষ গত শুক্রবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। ঘাটের কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ইউটিলিটি ৩৬ ফেরি আগে ত্রুটির কারণে প্রতি মাসে ৮-১০ বার বিকল হতো। কিন্তু সাম্প্রতিক সময়ে এটা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখন প্রায় প্রতিদিনই বিকল হচ্ছে। ১৬ অক্টোবর বিকেলে ফেরিটি যান্ত্রিক ত্রুটির কারণে দুই ঘণ্টা চলাচল বন্ধ থাকে। ১৭ অক্টোবর বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্তবিস্তারিত পড়ুন


জমি নিয়ে বিরোধের জের

নাজিরপুরে বসতঘরে অগ্নিসংযোগ লুটপাট ও হামলা ॥ আহত-২

নাজিরপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষ কর্তৃক বসতঘরে অগ্নিসংযোগ লুট-পাট ও হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলাকারীদের হামলায় ২ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বরিবার বিকেলে উপজেলার দেউলবাড়ি ইউনিয়নের সোনাপুর গ্রামে। এ ঘটনায় আহত মাখন মন্ডল বাদী হয়ে সোমবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানান গেছে, দীর্ঘ দিন ধরে একই গ্রামের রসময় মন্ডলের সাথে তাদের জমি নিয়ে বিরোধ চলছিলো। এ বিরোধ মিমাংশার জন্য ওই দিন স্থানীয় ইউপি সদস্য নিখিল মল্লিকের উপস্থিতিতে শালিশ বৈঠক হয়। ওই বৈঠকে উভয় পক্ষের মধ্যেবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় স্কুল ছাত্রের কারাদন্ড

ভান্ডারিয়ায় মোঃ নাঈম ইসলাম (১৯) নামের এক স্কুল ছাত্রকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। কারাদন্ডের বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমান আদালতের বিচারক ভান্ডারিয়া উপজেলা সহকারি কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত নিবার্হী অফিসার মোঃ সাইফুদ্দিন গিয়াস বলেন ইভটিজিংয়ের অপরাধে তাকে এ দন্ড দেয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নাঈম ইসলাম ইকড়ি গ্রামের রুহুল আমিন মীরের ছেলে ও বোথলা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। সে দির্ঘদিন যাবৎ তার সহপাঠির সাথে প্রেম করে আসছিল। সম্প্রতি প্রেমিকার অন্যত্র বিবাহ হলে রবিবার খুব সকালে একটি কাল রংয়ের বোরখা পড়ে সে বোথলা গ্রামে প্রেমিকার সাথে দেখাবিস্তারিত পড়ুন


সাংবাদিক কাজী রিপনের মায়ের দাফন সম্পন্ন

ভান্ডারিয়া উপজেলার পৈকখালী গ্রামের বাসিন্দা সাবেক পাম্প অরারেটর মরহুম শাহাবুদ্দিন কাজীর স্ত্রী ও বিডিলাইভ ২৪.কম এর বরিশাল ব্যুরো সাংবাদিক কাজী রিপনের মা মোসাম্মৎ পারুল বেগম (৬৮) এর জানাজা নামাজ সোমবার সকাল ১০টায় গৌরীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজ পরিচালনা করেন পৈকখালী বাজার জামে মসদিরে ইমাম মাওলানা রেদওয়ান উল্লাহ্। জানাজায় অন্যান্যের মধ্যে জাতীয়পার্টি জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহিন হাওলাদার, সাবেক যুবসংহতী নেতা শওকাত ইকবাল লিটু তালুকদার, ছাত্রসমাজ নেতা সুজনবিস্তারিত পড়ুন


শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে

ইন্দুরকানীতে একটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কার্যক্রম চলছে

ইন্দুরকানীতে একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে মিড ডে মিল কার্যক্রম চলছে। সোমবার উপজেলার ১৯নং খেজুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মিড ডে মিল কার্যক্রম চালু রাখার জন্য ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলামের ব্যক্তিগত তহবিল থেকে দেড় শতাধিক শিক্ষার্থীদের টিফিন বক্সে খাবার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী প্রেস ক্লাবের সভাপতি এম. আহসানুল ছগির, সমাজসেবক শাহজাহান খান, নজরুল ইসলাম বাচ্চু, শিক্ষক মোঃ কবিরুল ইসলাম, মোঃ আবুল কালাম প্রমুখ। এর আগে গত ০৯ নভেম্বর ওই বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিড ডে মিলের শুভ উদ্বোধন করেন পিরোজপুরেরবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা ॥ গ্রেফতার-১

মঠবাড়িয়ায় ষষ্ঠ শ্রেনীর এক স্কুল ছাত্রীকে (১১) ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার রাতে ওই ছাত্রীর দাদী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করলে থানা পুলিশ রাতেই একই স্কুলের অষ্টম শ্রেনীতে পড়–য়া কিশোর গোলাম রাব্বিকে (১৩) গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাব্বি উপজেলার খেতাচিরা গ্রামের জাহাঙ্গীর কাজীর পুত্র। জানাযায়, ওই স্কুল ছাত্রীর বাবা-মা চট্রগ্রামে গার্মেন্টে চাকরি করায় খেতাচিরা গ্রামে বৃদ্ধা দরিদ্র দাদীর কাছে থেকে স্থানীয় হাজীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের পড়াশুনা করে। গত শনিবার সন্ধ্যায় ওই ছাত্রীকে ঘরে একা পেয়ে প্রতিবেশি গোলাম রাব্বি ঘরে ঢুকেবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় তিন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

ভেজাল খাবার ও নকল প্রসাধনী বিক্রয় ও মজুদ রাখার দায়ে মঠবাড়িয়ায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শোয়াইবুর মিয়া এ জরিমানার আদেশ দেন। নোংরা পরিবেশ ও ভেজাল খাদ্যদ্রব্য মজুদের দায়ে মঠবাড়িয়া পৌর শহরের নন্দন বেকারীকে ১৫ হাজার, ভেজাল মিষ্টি মজুদ ও বিক্রয়ের দায়ে সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভান্ডারকে ৬ হাজার টাকা ও নকল প্রসাধনী মজুদ রাখার দায়ে ইসলামীয়া স্টোরকে ২ হাজার টাকা জরিমানার আদেশ দেন।


মঠবাড়িয়ায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

মঠবাড়িয়া থানার পুলিশ সোমবার বিকেলে উপজেলার বড়মাছুয়া গ্রামে অভিযান চালিয়ে তিন মাসের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত বশির উদ্দিন (৩৪) উপজেলার বড়মাছুয়া গ্রামের মজিদ বেপারীর ছেলে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত বশিরকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।


বাগেরহাট আইনজীবী সমিতির নির্বাচন

আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত দুই প্যানেলের প্রচার-প্রচারনা তুঙ্গে

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন জমে উঠেছে। আগামী ২৯ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনকে ঘিরে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমস্বয় পরিষদ ও সমমনা সমর্থিত এবং বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত দুই প্যানেলের প্রার্থীদের প্রচার-প্রচারনা এখন তুঙ্গে। নির্বাচনে জয়লাভ করতে উভয় প্যানেলের প্রার্থীরা ভোটাদের দ্বারে-দ্বারে ছুটছেন। এবার আইনজীবী সমিতির এই নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমস্বয় পরিষদ ও সমমনা সমর্থিত ব্যানারে টিপু-জাহিদ পরিষদ ও বিএনপি সমর্থিত ঐক্য পরিষদ সমর্থিত ব্যানারে হাই-আলতাফ পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করছে। এবারের নির্বাচনের ৩শ ৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বিএনপি সমর্থিত আইনজীবীবিস্তারিত পড়ুন


প্রতারনার অভিযোগে

বাগেরহাটে কার্গো জাহাজের মাষ্টারসহ আটক দুই

বাগেরহাটের মোংলায় জাল কাগজপত্র তৈরী করে ইন্দোনেশিয়া থেকে আমদানীকৃত কয়লা প্রতারণার মাধ্যমে অন্যত্র বিক্রির চেষ্টার অভিযোগে কার্গো জাহাজের মাষ্টার ও এক দালালকে আটক করেছে পুলিশ। তবে এ জাল-জালিয়াত চক্রের মুল হোতারা রয়ে গেছে ধরা ছোঁয়ার বাইরে। খোঁজ নিয়ে জানাগেছে, মেসার্স এস এইচ এন্ড কোং এর কার্গো জাহাজ এম,ভি সাইদুল বদরুল (এম নং ৩২৩৪) মোংলা বন্দরে অবস্থানরত এম,ভি টলিমাস নামক বিদেশী জাহাজ থেকে গত ১১ নভেম্বর ৬শ মেট্টিক টন কয়লা বোঝাই করে। পরবর্তিতে ওই কার্গোর মালিক খালিদ ভূয়া বোট নোট তৈরী করে (জাল কাগজপত্র) ৬শ টনের স্থলে ৭২০ টন কয়লা দেখিয়েবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial