প্রধান সূচি

শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে

ইন্দুরকানীতে একটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কার্যক্রম চলছে

ইন্দুরকানীতে একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে মিড ডে মিল কার্যক্রম চলছে। সোমবার উপজেলার ১৯নং খেজুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মিড ডে মিল কার্যক্রম চালু রাখার জন্য ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলামের ব্যক্তিগত তহবিল থেকে দেড় শতাধিক শিক্ষার্থীদের টিফিন বক্সে খাবার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী প্রেস ক্লাবের সভাপতি এম. আহসানুল ছগির, সমাজসেবক শাহজাহান খান, নজরুল ইসলাম বাচ্চু, শিক্ষক মোঃ কবিরুল ইসলাম, মোঃ আবুল কালাম প্রমুখ।

এর আগে গত ০৯ নভেম্বর ওই বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিড ডে মিলের শুভ উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম শেখ। তিনি ওই প্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থীদের হাতে খাবার সহ টিফিন বক্স তুলে দেন। প্রতি সপ্তাহে একদিন শিক্ষার্থীদেও এলাবাসীর সহায়তায় এভাবে মিড ডে মিল কার্যক্রম ওই বিদ্যালয়ে অব্যাহত থাকবে বলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial