Monday, November 27th, 2017
পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, ওসি (তদন্ত) এসএম শাহাদাৎ হোসেন। উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, আব্দুল মজিদ গোলদার, জোয়াদুর রসুল বাবু, দিবাকর বিশ্বাস, এসএম এনামুল হক, কেএম আরিফুজ্জামান তুহিন, রিপন কুমার মন্ডল, কওছার আলী জোয়াদ্দার,বিস্তারিত পড়ুন
পাইকগাছায় সাজাপ্রাপ্ত আসামী আটক
পাইকগাছা থানা পুলিশ সাজাপ্রাপ্ত আসামী জয়ন্ত মল্লিক (৩২) কে আটক করেছে। আটক জয়ন্ত উপজেলার লতা ইউনিয়নের মুনকিয়া গ্রামের পঙ্কোজ মল্লিকের ছেলে। ওসি (তদন্ত) এসএম শাহাদাৎ হোসেন জানান, আটক জয়ন্ত আদালতের সিআর ১৫৭/০৮ নং মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামী। সোমবার ভোরে থানা পুলিশের এএসআই মহিবুল্লাহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়ন্তকে আটক করে।
আ’লীগনেতা হাদি’র মৃত্যুতে গভীর শোক
খুলনা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী আব্দুল হাদি’র মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সংসদ সদস্য সহ পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, খুলনা-৬ সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক, সাবেক সংসদ সদস্য এ্যাডঃ সোহরাব আলী সানা, উপজেলা আ’লীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলী, সদস্য সচিব মোঃ রশিদুজ্জামান, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, আ’লীগনেতা শেখ মনিরুল ইসলাম, লুৎফর রহমান, আব্দুর রাজ্জাক মলঙ্গী, মুক্তিযোদ্ধা কমান্ডার, শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, আব্দুল মান্নান গাজী,বিস্তারিত পড়ুন
শোক সংবাদ
রওশনারা বেগম
পিরোজপুরের কাউখালী দক্ষিন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম খান মাওদুদ এবং ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকনের মাতা রওশনারা বেগম (৭৪) সোমবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল শেরে এ বাংলা মেডিকল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ….. রাজিউন)। তিনি পাচঁ ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মঙ্গলবার সকাল ১০ টায় সরকারী বালক বিদ্যালয় মাঠে জানাজা শেষে নিলতী গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
