মঠবাড়িয়ায় তিন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা
ভেজাল খাবার ও নকল প্রসাধনী বিক্রয় ও মজুদ রাখার দায়ে মঠবাড়িয়ায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শোয়াইবুর মিয়া এ জরিমানার আদেশ দেন।
নোংরা পরিবেশ ও ভেজাল খাদ্যদ্রব্য মজুদের দায়ে মঠবাড়িয়া পৌর শহরের নন্দন বেকারীকে ১৫ হাজার, ভেজাল মিষ্টি মজুদ ও বিক্রয়ের দায়ে সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভান্ডারকে ৬ হাজার টাকা ও নকল প্রসাধনী মজুদ রাখার দায়ে ইসলামীয়া স্টোরকে ২ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা ॥ গ্রেফতার-১ »
