মেরামতের দুই বছরের মধ্যেই ভেঙ্গে পড়েছে
স্বরূপকাঠির ইদিলকাঠি খালের ব্রীজের একাংশ
স্বরূপকাঠি উপজেলার ইদিলকাঠি বাজার সংলগ্ন খালের উপর প্রায় ৪০ মিটার দীর্ঘ লোহার ব্রীজের একাংশ ভেঙ্গে পড়েছে। দুই বছর আগে মেরামত করা ওই ব্রীজটি হটাৎ শনিবার গভীর রাতে ভেঙ্গে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরে। স্বরূপকাঠি থেকে ঝালকাঠি সদরে যাতায়াতের জন্য মধ্যেবর্তী স্থানের ব্রীজ ভেঙ্গে যাওয়ায় জন দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
এলজিইডির উপজেলা প্রকৌশলী মোঃ কবির মিয়া জানান, খরশ্রোতা খালের ভাঙ্গন ও তলদেশের মাটি সরে গেছে বলে ব্রীজের উত্তর পাড়ের খুঁটি দেবে গেছে। তিনি আরো বলেন, খালের ভাঙ্গন এত বেড়েছে যে শুধু ব্রীজ নয় উত্তর পাড়ের দুইটি বিদ্যালয় এখন ভাঙ্গনের মুখোমুখী।
প্রসংগত, সিডর পরবর্তী সময় প্রায় ত্রিশলাখ টাকা ব্যায় নির্মান করা ওই ব্রীজটি দুই বছর আগে আরো একবার ভেঙ্গে পড়েছিল। ২০১৫-১৬ অর্থ বছরে ব্রীজটি পুনঃ মেরামত করা হয়।
Please follow and like us:
« প্রয়াত দেলোয়ার হোসেন ফারুকের ৫ম মৃত্যু বার্ষিকী পালন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নাজিরপুরে যুবলীগ নেতার অবৈধ পিস্তলসহ ২ সহযোগী আটক »
