প্রধান সূচি

স্বরূপকাঠি পৌরসভার সাবেক মেয়র

প্রয়াত দেলোয়ার হোসেন ফারুকের ৫ম মৃত্যু বার্ষিকী পালন

স্বরূপকাঠিকে প্রথম শ্রেণীর পৌরসভার রূপকার প্রয়াত সাবেক মেয়র মোঃ দেলোয়ার হোসেন ফারুকের ৫ম তম মৃত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুরে উপজেলার মাগুরা গ্রামে মরহুমের নিজ বাড়ীতে মিলাদ ও দোয়া মাহফিলসহ এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত  দোয়া অনুষ্ঠানে মরহুমের পরিবারবর্গ ছাড়াও আত্মীয় স্বজন, শতাধিক শুভাকাঙ্খিরা তার আত্মার মাগফিরাত কামনায় সমবেত হন।

এসময় উপস্থিত ছিলেন, স্বরূপকাঠি পৌরসভার বর্তমান মেয়র মোঃ গোলাম কবির, সাংবাদিক মোঃ নজরুল ইসলাম, ডা. মোঃ মাসুম বিল্লাহ, ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম ও রতনদত্তসহ পৌরসভার সাবেক ও বর্তমান কাউন্সিলরবৃন্দ।

এদিকে একই দিনে বিকেলে মরহুমের মৃতবার্ষিকী উপলক্ষে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দ্যোগেও এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial