প্রধান সূচি

নাজিরপুরে যুবলীগ নেতার অবৈধ পিস্তলসহ ২ সহযোগী আটক

পিরোজপুরের নাজিরপুরে দস্যুতার চেষ্টাকালে পিস্তলের গুলিসহ দুই যুবকে আটক করার পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী পিস্তলটিও উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে আটককৃত উপজেলার সদর ইউনিয়নের কুমারখালী গ্রামে রাজিবুলের বাড়ী থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় দস্যুতা ও অস্ত্র আইনে পৃথক ২টি মামলা রুজু হয়েছে।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশের মোঃ হাবিবুর রহমান জানান, আটককৃত রাজিবুলের স্বীকারোক্তি আনুযায়ী উপজেলার কুমারখালী গ্রামের বাড়ি থেকে শনিবার রাতে পিস্তলটি উদ্ধার করা হয়। তিনি আরো জানায়, এর আগে গত শুক্রবার গভীররাতে আটককৃত ২ যুবকসহ আরো ২ জন মিলে সিঁদকেটে উপজেলার হরিপাগলা গ্রামের রনজিত কুমার ঢালীর ঘরে চুরি করতে ঢোকে। এ সময় গৃহকর্তার রনজিত ঢালী ও তার ছেলে রিপন ঢালী টের পেয়ে স্থানীদের সহায়তায় শফিউল্লাহ ও রাজিবুল মিস্ত্রী আটক করে। এ সময় পালিয়ে যাওয়া সহযোগীরা আটককৃতদের ছাড়িয়ে নেয়ার জন্য গৃহকর্তার ছেলে রিপন ঢালীকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত রিপন ঢালীকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি আরো জানান, এ সময় আটককৃতদের কাছ থেকে ৭.৬৫ বোরের ৪ রাউন্ড গুলি ভর্তি একটি অত্যাধুনিক পিস্তলের ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। আটককৃতরা জানিয়েছে পিস্তলটি উপজেলা যুবলীগের সদস্য ফেরদৌস খান সোহাগের ঘটনার সময় সেও তাদের সাথে ছিল। এ ব্যাপারে থানায় দস্যুতা ও অস্ত্র আইনে পৃথক ২টি মামলা রুজু হয়েছে।

ইউপি সদস্য ফেরদাউস খান সোহাগ উপজেলা যুবলীগের সদস্য বলে নিশ্চিত করেছেন উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial