প্রধান সূচি

বাগেরহাটে গ্রাম আদালত কার্যকরীকরণে যুব সমাজের ভূমিকা শীর্ষক কর্মশালা

বাগেরহাটে গ্রাম আদালত কার্যকরীকরণে যুব সমাজের ভূমিকা শীর্ষক সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়ন পরিষদের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ মাকবুল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, গ্রাম আদালত বিষায়ক উপজেলা সম্বনয়কারী মঞ্জু আরা বেগম। এসময় ইউনিয়নের ৩০ জন যুবক ও ৩০ নারীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মলায় ভিডিও প্রদর্শিনী করেন ধোপাখালী ইউনিয়নের গ্রাম আদালত সহকারী মোঃ সাইফুল ইসলাম। এসময় গ্রাম আদালত আইন ২০০৬ এর সংশোধনীসহ আদালতের বিধিমালা উদ্দেশ্য, গঠন, একতিয়ার ও বিচার্য বিষয়ের উপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সব শেষে কুইজ প্রযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial