Friday, November 24th, 2017
রাসেদ সভাপতি ॥ নাসির সম্পাদক
মঠবাড়িয়ায় শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
বাংলাদেশ শিক্ষক সমিতি মঠবাড়িয়া শাখার ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার উদয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়সহ মঠবাড়িয়ার ২৫টি মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষক কর্মচারীরা অংশ নেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. মোঃ রুস্তম আলী ফরাজি। দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল শেষে সকলের সম্মতিক্রমে প্রধান শিক্ষক মোঃ আবদুর রাসেদ হাওলাদারকে সভাপতি, মোঃ নাসির উদ্দিনকে সাধারণ সম্পাদক ও শিক্ষক শুকদেব ঢালীকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ শিক্ষক সমিতি মঠবাড়িয়া উপজেলা শাখা গঠিত হয়। সম্মেলনে বক্তারা শিক্ষা জাতীয়করণের এক দফা দাবী জানিয়ে অবিলম্বেবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় দুই চেয়ারম্যান স্মরনে দোয়া মিলাদ
উপজেলার গুলিশখালী ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো’র মা-বাবা সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত ডা. শামসুল আলম ও পারুল আলম এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণে সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় গুলিশাখালী বাজারে অনুষ্ঠিত সভা ও মিলাদে উপস্থিত ছিলেন জেলা আ’লীগ সহ-সভাপতি ও স্বাচিপ নেতা ডা. এম নজরুল ইসলাম, উপজেলা আ’লীগ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, মরহুমের পুত্র চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো, যুবলীগ সভাপতি শাকিল আহমেদ নওরোজ, ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলাউদ্দিন আলবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় শ্রমিক ইউনিয়ন পরিচিত সভা
ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন মঠবাড়িয়ায় পৌর শাখার উদ্যোগে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ইমারত নির্মাণ শ্রমিক কার্যালয় অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগ সভাপতি ও ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শাকিল আহমেদ নওরোজ। পৌর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি এমাদুল হক খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, উপজেলা আ’লীগ যুব ক্রিড়া সম্পাদক নাজমুল আহসান টুকু, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক এটিএম জাকারিয়া মুন্না, উপজেলা যুবলীগ সদস্য শাহ আলম, কলেজ ছাত্র লীগের সভাপতি মিজানুর রহমান ফরাজী, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ফিরোজ মৃধা, ইউনিয়নবিস্তারিত পড়ুন
নির্বাচনের আগে সংখ্যালঘুদের জন্য নিরাপত্তা বলয় তৈরী করতে হবে … এডভোকেট রানা দাস গুপ্ত
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাস গুপ্ত বলেছেন, নির্বাচনের আগে সংখ্যালঘুদের সন্ত্রস্ত করার জন্য বিভিন্ন স্থানে হামলা-নির্যাতন করা হচ্ছে। নির্বাচন এ দেশের আড়াই কোটি মানুষের জন্য অভিশাপ নিয়ে আসে। এ সময় কেউ আমাদের আগে-পিছে দাড়ায় না। আগামী নির্বাচনের আগে রাজনৈতিক দল এবং প্রশাসনকে এসব হামলা মোকাবেলা তথা সংখ্যালঘুদের জন্য নিরাপত্তা বলয় তৈরী করতে হবে। তিনি শুক্রবার বিকালে পিরোজপুরে সংগঠনের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরও বলেন, স্বৈরাশাসক এরশাদ ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম ঘোষণা করে আড়াই কোটি দেশপ্রেমিক সংখ্যালঘু জনগণকে দ্বিতীয় শ্রেনির নাগরিকে পরিনতবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠিতে ইউএনও‘র হস্তক্ষেপে বাল্য বিবাহ পন্ড
স্বরূপকাঠি উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের হস্তক্ষেপে লক্ষনকাঠি গ্রামের একটি বাল্য বিবাহ পন্ড হয়ে গেছে। এ সময় বর ও কন্যা পক্ষের অভিভাবকরা মুচলেকা দিয়ে জেল জরিমানা দন্ড থেকে রেহাই পেয়েছেন। লক্ষনকাঠি গ্রামের ইউপি সদস্য অনিল চন্দ্র জানান, বৃহস্পতিবার গভীর রাতে লক্ষনকাঠি গ্রামের পংকজ দাসের দশম শ্রেনীতে পড়–য়া কন্যার সাথে কাঠালিয়া উপজেলার চেচরী গ্রামের টোকন চন্দ্র দাস (২১) এর বিবাহের আয়োজন চলছিল। এ খবর জানতে পেরে ইউএনও আবু সাঈদ একদল পুলিশ নিয়ে সেখানে উপস্থিত হয়ে বিয়ের আয়োজন বন্ধ করেন। স্থানীয় সুত্রে জানা গেছে, প্রশাসনের উপস্থিতি টের পেয়ে প্রথমে বর ও কনেরবিস্তারিত পড়ুন
গ্রহকের কোটি টাকা আত্মসাত করে লাপাত্তা ম্যানেজার
বাগেরহাটে ঢাকা আরবান কো-অপারেটিভ ব্যাংকের বিরুদ্ধে ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
দি ঢাকা আরবান কো অপারেটিভ ব্যাংক লিমিটেড নামে একটি বেসরকারি অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান বাগেরহাটের পাঁচ শতাধিক গ্রাহকের অন্তত ২০ কোটি টাকা আতœসাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম অব্যাহত থাকেলেও কর্তৃপক্ষ এসব গ্রাহকদের জমা রাখা টাকা ফেরততো দিচ্ছেই না উল্টে তাদের বাড়াবাড়ি না করার হুমকি দিচ্ছে। তৎকালিত দায়িত্বরত ব্যবস্থাপক ওই টাকা আতœসাত করে পালিয়ে গেছে বলে দাবি করছে কর্তৃপক্ষ। এদিকে, বাগেরহাট শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত দি ঢাকা আরবান কো অপারেটিভ ব্যাংক লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান দীর্ঘ পাঁচ বছর ধরে তাদের কার্যক্রম পরিচালনা করলেও স্থানীয় আইন প্রয়োগকারী কোন সংস্থার কাছেবিস্তারিত পড়ুন
বাগেরহাটে গ্রাম আদালত কার্যকরীকরণে যুব সমাজের ভূমিকা শীর্ষক কর্মশালা
বাগেরহাটে গ্রাম আদালত কার্যকরীকরণে যুব সমাজের ভূমিকা শীর্ষক সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়ন পরিষদের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ মাকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, গ্রাম আদালত বিষায়ক উপজেলা সম্বনয়কারী মঞ্জু আরা বেগম। এসময় ইউনিয়নের ৩০ জন যুবক ও ৩০ নারীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মলায় ভিডিও প্রদর্শিনী করেন ধোপাখালী ইউনিয়নের গ্রাম আদালত সহকারী মোঃ সাইফুল ইসলাম। এসময় গ্রাম আদালত আইন ২০০৬ এর সংশোধনীসহ আদালতের বিধিমালা উদ্দেশ্য, গঠন, একতিয়ার ও বিচার্য বিষয়ের উপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন
