প্রধান সূচি

ফকিরহাটে ইজিবাইক চালকের লাশ উদ্ধার

নিখোঁজের ৩ দিন পর বাগেরহাটের ফকিরহাট থেকে রবিউল ইসলাম (২৭) নামের এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছেন পুলিশ। রবিবার রাতে ফকিরহাট উপজেলার ভট্টখামার এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। রবিউল ইসলাম খুলনা জেলার দাকোপ থানার নলিয়ান গ্রামের মোসলেম কাজীর ছেলে। এ ঘটনায় ফকিরহাট থানায় একটি মামলা হয়েছে।

ফকিরহাট মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু জাহিদ শেখ জানান, রবিবার সন্ধ্যায় ভট্টখামার এলাকায় একটি লাশ দেখতে পয়ে স্থানীয় এলাকাবাসি পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। প্রথমিকভাবে ধারনা করা হচ্ছে দূস্কৃতিকারীরা তাকে হত্যা তার ইজিবাইকটি ছিনতাই করেছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial