প্রধান সূচি

বাগেরহাটে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাটে রনি মল্লিক ওরফে টারজান (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে শহরের সরুই মাদরাসা এলাকায় লতিফ ডাক্তারে তাল ভিটার ভাড়া বাসার পাশ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। রনি সেকেন্দার মল্লিকের ছেলে। সেকেন্দার মল্লিকের মূল বাড়ি সদর উপজেলার রনবিজয়পুর গ্রামে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। রনির পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, ঘটনার আগের দিন রনির সাথে তার পরিবারের সদস্যদের মনমালিন্য হয়। এরপর রাতে বাসায় ফেরেনি। সকালে বাসার পাশে একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশ খবর দেয়। ধারণা করা হচ্ছে পরিবারের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে। ময়না তদন্ত রিপোর্টের পরে বিষয়টি জানা যাবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial