প্রধান সূচি

Monday, November 13th, 2017

 

সুন্দরবনে কর্মকর্তাসহ চারজনকে সাময়িক বরখাস্ত

সুন্দরবনের কর্মকর্তাসহ চার জনকে সাময়িক বরখান্ত করেছে সুন্দরবন বিভাগ। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ মাহমুদল হাসান তাদের সাময়িক বরখাস্ত করেন। তিনি জানান, সুন্দরবনের নিষিদ্ধ নদী খালে অর্থের বিনিময়ে জেলেদের মাছ শিকারে সহায়তা করার অভিযোগে এই চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বনবিভাগের তদন্তে ওই চারজনের বিরুদ্ধে সত্যতা মেলায় বনবিভাগ তাদের বিরুদ্বে এ ব্যবস্থা গ্রহণ করেছে। বরখাস্তরা হলেন, সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা (এসও) মোঃ নুরুজ্জামান, বন প্রহরী কাউয়ুম শেখ, (এফজি) নৌকা চালক (বিএম) সাইফুল ইসলাম ও আব্দুর রব। সোমবার দুপুরে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তাবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় আদালতের নির্দেশ অমান্য করে গৃহ নির্মানের অভিযোগ

ভান্ডারিয়া উপজেলার নয়াখালী গ্রামের ফজলুল হক হাওলাদারের ছেলে ছাইদুল হক হাওলাদারের জমিতে আপন চাচাতো ভাই জামাল হাওলাদারগং অবৈধ ভাবে জমি দখল করে গৃহ নির্মানের কাজ শুরু করে। তাতে বাঁধা প্রদান করে ছাইদুল হক। বাঁধা না মানলে গত ৯ অক্টোবর পিরোজপুর জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেটের আদালতে সুষ্ঠ ও রিপেক্ষ তদন্তপূর্বক ন্যায় বিচারের জন্য একটি মামলা দায়ের করেন। ওই আদালতের হাকিম মামলাটি আমলে নিয়ে বিতর্কিত জমিতে ১৪৪/৪৫ ধারা মোতাবেক ভান্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমিকে সুষ্ঠ তদন্তের এবং মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমিতে শান্তি সৃঙ্খলা বজায় রাখার জন্য ভান্ডারিয়া থানার ওসিকে নির্দেশবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ার পৈকখালীতে দুর্ধর্ষ ডাকাতি

ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের উত্তর পৈকখালী গ্রামের হাফেজ মোস্তফা মোল্লার বাড়িতে রবিবার রাতে এক দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। এঘটনায় সোমবার সকালে ভান্ডারিয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাড়ির মালিক হাফেজ মোস্তফা জানান, রাত আনুমানিক ২টার দিকে মুখোসধারি ১০/১২জনের একটি ডাকাত দল বিভিন্ন অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে তার ঘরের কলসিপাল গেটের তালা ভেঙ্গে ভিতরে পবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে তার স্ত্রীসহ অন্যান্যদের মার ধর করে  নগদ ১লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামলসহ প্রায় ২লাখ টাকার মালামাল নিয়ে যায় এবং ঘরের সকলের মোবাইল ফোন ভেঙ্গে ফেলে।


ভান্ডারিয়ায় জমি দখল করতে ভিটির ওপর লাশ দাফন

জেলার ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের আতরখালী গ্রামে বিরোধীয় বাড়ির জমি দখল করতে বসত ঘর তোলার জন্য তৈরি করা ভিটির (পোতা) ওপর জবেদা বেগম (৫০) নামের এক মহিলার লাশ দাফন করা হয়েছে। সরেজমিন সোমবার আতরখালীর মোল্লা বাড়িতে গিয়ে দেখাগেছে মৃত আব্দুল মোল্লার ছেলে আব্দুল গফুর মোল্লার সাথে একই বাড়িতে বসবাসকারি আঃ বারেক মোল্লার দীর্ঘ দিন ধরে বসত বাড়ির সম্মুখের এক খন্ড জমি নিয়ে বিরোধ চলে আসছে। জমির মালিকানার ব্যাপারে আদালতে আব্দুল গফুর মোল্লা বাদি হয়ে ২০১৬ সালে একটি মামলা দায়ের করেন। মামলা বর্তমানে চলমান রয়েছে। জমির অপর দাবিদার জবেদা বেগম গতবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় বিষ প্রয়োগ করে মাছ নিধন

ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামের সেলিম গাজীর পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন ও চুরির অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্থ সেলিম গাজী জানান, শনিবার গভীর রাতে তার পুকুরে দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামের জলিল হাওলাদারের ছেলে মহিউদ্দিন হাওলাদার, সফিজ উদ্দিন হাওলাদারের ছেলে জাহিদুল ইসলাম, ইমান উদ্দিনের ছেলে আব্দুল জলিল হাওলাদারসহ একটি চক্র বিষ প্রয়োগ করে মাছ শিকার করছে। এসময় তিনি ডাক চিৎকার শুরু করেন এবং এর প্রতিবাদ করলে মহিউদ্দিন, জাহিদুল ও জলিল তাকে হত্যার হুমকি দেয়। এসময় এ চক্রটি প্রায় ২৫ হাজার টাকার মাছ জোর পূর্বক ধরে নিয়ে যায়। বিষ প্রয়োগের ফলে পুকুরেরবিস্তারিত পড়ুন


শোক সংবাদ

মোঃ মোতালেব হোসেন

স্বরূপকাঠির সোহাগদল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব হোসেন (৭০) ক্যান্সারে আক্রান্ত হয়ে রবিবার রাতে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে …. রাজেউন)। সোমবার বিকেলে জানাযা শেষে পূর্ন রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে রেখে গেছেন। এসময় রাষ্ট্রের পক্ষে সহকারী  কমিশনার (ভুমি) মোঃ কাওসার হোসেন, মুক্তিযোদ্ধাদের পক্ষে কমান্ডার মোঃ জাহীদ হেসেন মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।


স্বরূপকাঠি পৌরসভার কর্মচারীদের কর্মবিরতি পালন

বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা, কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে স্বরূপকাঠি পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা সোমবার পূর্নদিবস কর্মবিরতি কর্মসুচী পালন করেন। এ দিন সকালে পৌরসভা চত্বরে নির্বাহী প্রকৌশলী অমল কৃষ্ণ ভদ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মোঃ মান্না মেহেদী, নুর মোহাম্মদ মল্লিক, মোঃ মামুন খান, আফরোজা আক্তার, মুনিরুজ্জামান শিপন, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। বক্তারা তাদের দাবী দাওয়া বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আবেদন জানান।


মঠবাড়িয়ায় দুই স্কুল ছাত্রীর বাল্য বিয়ে পন্ড

মঠবাড়িয়ায় প্রশাসনের হস্তক্ষেপে রবিবার রাতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল লীমা আক্তার ও লাবনী আক্তার নামের দুই স্কুল ছাত্রী। লীমা চলতি জেএসসি পরীক্ষার্থী ও লাবনী পঞ্চম শ্রেণীর ছাত্রী। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজের হস্তক্ষেপে ওই দুই স্কুল ছাত্রীর বিয়ে বন্ধ করে উভয় পরিবার বাল্য বিয়ে না দিতে লিখিত অঙ্গীকারনামা আদায় করেন। জানাগেছে, উপজেলার দধিভাঙ্গা গ্রামের মালয়েশিয়া প্রবাসি জামাল হোসেনের কন্যা জেএসসি পরীক্ষার্থী লীমা আক্তারের সাথে পাশ্ববর্তী বরগুনার বামনা উপজেলার মাহবুবুর রহমানের ছেলে ইসমাইল হোসেনের পারিবারিক সম্মতিতে বিয়ে ঠিক হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বরপক্ষ ও বিয়ের কাজি পালিয়ে যায়। এতেবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা

মঠবাড়িয়া উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এমাদুল হক খান। উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলাউদ্দিন আল আজাদ সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আরিফ-উল-হক, জেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিউল হক মিঠু, যুগ্ম আহবায়ক রাসেল পারভেজ রাজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোপাল রায়, স্বেছাসেবক লীগ নেতা রুম্মন মল্লিক, হাসিবুল ইসলাম সজীব, হারুন হাওলাদার, নাসির উদ্দিন প্রমুখ।


মঠবাড়িয়ায় পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্ম বিরতি

মঠবাড়িয়া পৌর সার্ভিস এ্যাসোসিয়েশনের উদ্যোগে পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবীতে কর্মবিরতি পালিত হয়েছে। সোমবার দিনভর পৌর ভবনের সামনে কর্মবিরতিতে সার্ভিস এ্যাসোসিয়েশনের সভাপতি পৌর সচিব হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্যানেল মেয়র মঞ্জুর রহমান শিকদার, নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেক, প্রধান হিসাব রক্ষক হাবিবুর রহমান, কাউন্সিলর মতিউর রহমান মিলন, সার্ভিস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মিল্টন, পৌর কর্মকর্তা-কর্মচারী ইউনিয়নের সভাপতি শাহ আলম, কামরুন্নাহার প্রমুখ। এ সময় বক্তারা অবিলম্বে বেতন-ভাতা পেনশন সুবিধা সরকারী কোষাগার থেকে প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি ও হস্থক্ষেপ কামনা করেন।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial