প্রধান সূচি

Monday, November 13th, 2017

 

বাগেরহাটে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাটে রনি মল্লিক ওরফে টারজান (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে শহরের সরুই মাদরাসা এলাকায় লতিফ ডাক্তারে তাল ভিটার ভাড়া বাসার পাশ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। রনি সেকেন্দার মল্লিকের ছেলে। সেকেন্দার মল্লিকের মূল বাড়ি সদর উপজেলার রনবিজয়পুর গ্রামে। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। রনির পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, ঘটনার আগের দিন রনির সাথে তার পরিবারের সদস্যদের মনমালিন্য হয়। এরপর রাতে বাসায় ফেরেনি। সকালে বাসার পাশে একটি গাছে তারবিস্তারিত পড়ুন


রাজস্ব খাত থেকে বেতন-ভাতার দাবিতে বাগেরহাটে পৌর কর্মচারীদের কর্মবিরতী

 রাজস্ব খাত থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবিতে বাগেরহাট পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পূর্নদিবস কর্মবিরতী পালন করছে। সোমবার সকাল থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশন বাগেরহাট জেলা শাখা এ কর্মবিরতি পালন করেন। কর্মবিরতি পালনের সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিঠু, খুলনা বিভাগীয় সভাপতি রঞ্জন কান্তি গুহ, বাগেরহাট জেলা সভাপতি অজিত কুমার হালদার, সুব্রত কুমার সোমাদ্দার, মোঃ জামসেদ আলী, সেলিশ ফকির, সানজিরা বেগম, সেলিম ফকির, আশিষ কুমার হোড় প্রমুখ। বক্তারা বলেন, পৌর নাগরিকদের সেবা দিতে সব সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা নিয়োজিত থাকেন। কিন্তুবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial