বাগেরহাটে আয়কর মেলার উদ্বোধন
“উদ্ভাবনে বাড়বে কর, দেশ হবে স্বনির্ভর” এই শ্লোগানে বাগেরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে চর দিনব্যাপি আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে বাগেরহাট উপ-কর কমিশনারের কার্যালয় এর আয়োজনে শহরের শালতলাস্থ জেলা পরিষদের অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।
কর আপীল অঞ্চল-খুলনার যুগ্ম কর কমিশনার মুঃ মহিতুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক তপন কুমার বিশ^াস, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাদৎ হোসেন, বাগেরহাট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এর সভাপতি শেখ লিয়াকত হোসেন, আয়কর আইনজীবী সমিতির এ্যাডভোকেট ফিরোজ আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন বাগেরহাট উপ-কর কমিশনার মেজবা উদ্দিন আহম্মেদ।
আলোচনা সভায় শেষে প্রধান অতিথি বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। আয়কর দাতাদের সুবিদ্ধর্তে ও আয়কর সম্পর্কিত বিভিন্ন তথ্য জনসাধারনের কাছে তুলে ধরার জন্য জেলা পরিষদের অডিটরিয়ামে ৮টি স্টাল নিয়ে চার দিনব্যাপি এ কর মেলা অনুষ্ঠিত হচ্ছে।
