Thursday, November 2nd, 2017
বর্ণাঢ্য আয়োজনের পিরোজপুরে আয়কর মেলার উদ্বোধন
‘জনকল্যাণে রাজস্ব, উন্নয়নে রাজস্ব’ এই শ্লোগানে পিরোজপুরে শুরু হয়েছে আয়কর মেলা ২০১৭। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অডিটোরিয়ামে চারদিন ব্যাপী এ মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি পিরোজপুর ১ আসনের এমপি এ.কে.এম.এ আউয়াল। পিরোজপুর সাকেল-৬ এর সহকারি কর কমিশনার সুব্রত কুমার দে’র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বরিশাল অঞ্চলের কর কমিশনার মোহাম্মদ জাহিদ হাছান, জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে আয়কর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই সরকারি বিধিমালাভূক্ত সবাইকে আয়কর দেওয়ার জন্য বক্তারা অনুরোধবিস্তারিত পড়ুন
প্রতিবন্ধী কিশোরী ধর্ষনকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
সম্প্রতি পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী রিমী আক্তারের ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষনকারীকে অবিলম্বে গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখা। বৃহস্পতিবার সকালে স্থানীয় টাউন ক্লাব সড়কে আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, মহিলা পরিষদের জেলা সভাপতি মনিকা মন্ডল, সহ-সভাপতি মাতোয়ারা বেগম, কাউন্সিলর ও পরিষদের কোষাধ্যক্ষ হাফিজা আক্তার খুশি, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার মন্টু, সিনিয়র সংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, জেলা উদীচীর সাধারণ সম্পাদক খালিদ আবু, উন্নয়ন কর্মী মইনুল আহসান মুন্না, সচেতন নাগরীক নুরুল ইসলাম খান, শংকরপাশা ইউনিয়নের পক্ষ থেকে ইউপি সদস্য নজরুল ইসলাম ওবিস্তারিত পড়ুন
ভাণ্ডারিয়ায় নিখোঁজ দিন মজুরের দু’দিনেও সন্ধান মেলেনি
ভাণ্ডারিয়ায় বুধবার বেলা ১১টার দিকে মালামাল বহনকারি নৌকা থেকে কচাঁ নদীর শাখা পোনা নদীতে পড়ে ৪ সন্তানের জনক মন্টু সরদার (৪০) নামের এক দিন মজুর নিখোঁজ হয়েছে। ঘটনার দু’দিন পেরিয়ে গেলেও বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ভা-ারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্য, স্থানীয় ডুবুরিদল ছাড়াও নিখোঁজের স্বজনরা অনেক খোজা খুজিঁ করেও কোন সন্ধ্যান পায়নি। এদিকে স্বামীর খোঁজ না মেলায় নির্বাক প্রায় স্ত্রী রাশিদা বেগম। উল্লেখ্য, ভাণ্ডারিয়া লঞ্চ ঘাট থেকে বাজারের বিভিন্ন দোকানের মালামাল নৌকায় ভড়ে প্রতিদিনের ন্যায় গত বুধবারও বাজারে আসার সময় নৌকা থেকে অসাবধানতা বশত নদীতে পড়ে নিখোঁজবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় দুই স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে মামলা ॥ গ্রেফতার -৩
মঠবাড়িয়া উপজেলায় দুই স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষনের অভিযোগে বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে থানায় পৃথক দুটি মামলা হয়েছে। ওই দুই স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে মামলা করলে থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সোনাখালী গ্রাম থেকে ফুল মিয়ার পুত্র ধর্ষক ছগির (২০) ও তার স্ত্রীকে এবং অপরদিকে তাফালবাড়িয়া স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক রবিউল (২৫) কে গ্রেফতার গ্রেফতার করেছেন। মামলা সুত্রে যানাযায়, শহরের থানাপাড়ার বাসিন্দা সাবেক পৌর কর্মচারির মেয়ে ও স্থানীয় হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী গত ২৮ অক্টোবর-২০১৭ বিকেলে পৌর শহরের টিএনটি রোর্ডে প্রাইভেট পড়তে আসে।বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় তিনব্যাপী রাস উৎসব শুরু
মঠবাড়িয়া উপজেলায় শুক্রবার থেকে তিন দিন ব্যাপী ২৫তম রাস উৎসব শুরু হচ্ছে। বাংলাদেশ সেবা আশ্রম মঠবাড়িয়া শাখার উদ্যোগে পৌর শহরের শ্রীমত আচার্য বিবেকানন্দ গোস্বামী প্রতিষ্ঠিত আশ্রম প্রাঙ্গণজুড়ে এ রাস উৎসবের আয়োজন করা হয়েছে। রাস উৎসবে পৌরহিত্য করবেন সেবাশ্রমের সেবায়েত শ্রী সুভাষ বিশ্বাস। আশ্রম কমিটির সভাপতি সুনীল বরণ হালদার জানান, প্রতি বছরের ন্যায় এবারের রাস উৎসবে শুভ অধিবাস, সন্ধ্যারতি, শ্রীমদদ্ভাগবত পাঠ, শ্রী গুরুর মহিমা বর্ণনা, আরতি কীর্তন, রাস লীলা, পদাবলী কীর্তন ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হবে। তিন দিনের এ রাস উৎসবে প্রাঙ্গণ জুড়ে মেলা বসবে। অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার ভক্তবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় বিদায়ী ইউএনও’কে প্রেসক্লাবের সংবর্ধনা
মঠবাড়িয়া প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিনকে বুধবার রাতে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। একই সাথে সদ্য যোগদানকৃত ইউএনও জিএম সরফরাজকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বিদায়ী উপজেলা র্নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজ, প্রেসক্লাবের সম্পাদক জিল্লুর রহমান, সাবেক সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, সাংবাদিক এইচএম আকরামুল ইসলাম, মিজানুর রহমান মিজু, রোকনুজ্জামান শরীফ, ইসরাত জাহান মমতাজ প্রমুখ। এসময় প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শোক সংবাদ
সুবল চন্দ্র সাহা’র পরলোক গমন
মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পৌর শহরের প্রবীণ ব্যবসায়ী সুবল চন্দ্র সাহা (৭০) গুরুতর অসুস্থ্য অবস্থায় ঢাকা নেয়ার পথে বুধবার সন্ধ্যায় পরলোক গমন করেন। তিনি স্ত্রী ও এক ছেলে সন্তান রেখে গেছেন। বৃহস্পতিবার দুপুরে বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী গ্রামের বাড়ির পারিবারিক শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক গভীর শোক প্রকাশ করেন।
বিষমুক্ত চাষাবাদে সামনে চলার আলো
বাগেরহাটে জিহাদ এখন কৃষকের অনুপ্রেরণা
খেয়ে না খেয়ে এইচএসসি পাশ করলেও শেষ পর্যন্ত ¯œাতক পরীক্ষা দিতে পারেননি। জাতীয় শিশু কিশোর সঙ্গীত প্রতিযোগীতায় ১৯৯১ সালে খুলনা বিভাগে ২য় হয়েও গানের জগতে থাকা হয়নি। গীতিকার ও সুরকার মিল্টন খন্দকারের তত্তাবধানে বিটিভিতে একাধিক অনুষ্টনে গান গেয়েও ঢাকায় থাকা হয়নি। নিদারুন অর্থ কষ্টে গ্রামের বাড়িতেই ফিরে আসতে হয়েছে জিহাদকে। অথচ সেই জিহাদই এখন কৃষকের অনুপ্রেরণা। বিষ বা’ কীটনাশক মুক্ত সবজি চাষে তার সাফল্য ঈষ¦নীয়। ভোক্তাদের কাছে তার উৎপাদিত ফসলের চাহিদাও বেশ। বাগেরহাটের যাত্রাপুরের চাঁপাতলা গ্রামের হতদরিদ্র আব্দুল গনি শেখের ছেলে জিহাদ শেখ (৩৫)। ৫ ভাই ও তিন বোনের মধ্যেবিস্তারিত পড়ুন
বাগেরহাটে আয়কর মেলার উদ্বোধন
“উদ্ভাবনে বাড়বে কর, দেশ হবে স্বনির্ভর” এই শ্লোগানে বাগেরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে চর দিনব্যাপি আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে বাগেরহাট উপ-কর কমিশনারের কার্যালয় এর আয়োজনে শহরের শালতলাস্থ জেলা পরিষদের অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। কর আপীল অঞ্চল-খুলনার যুগ্ম কর কমিশনার মুঃ মহিতুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক তপন কুমার বিশ^াস, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাদৎ হোসেন, বাগেরহাট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এর সভাপতি শেখ লিয়াকত হোসেন,বিস্তারিত পড়ুন
সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা
বাগেরহাটে মেরিন ইন্সটিটিউটের শিক্ষার্থীদের মানববন্ধন
বাংলাদেশের সকল সরকারি চাকুরীতে উপ-সহকারি প্রকৌশলী পদে মেরিন টেকনোলজী ও শীপবিল্ডিং টেকনোলজীর অন্তর্ভূক্তিকরণের দাবীতে বাগেরহাটে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচী পালন করেছেন বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজীর শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ২টায় বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজীর প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা যারা মেরিনে ইনস্টিটিউটের পড়াশুনা করি তারা ভর্তি পরীক্ষায় জয়ী হয়ে মেরিনে ইনস্টিটিউটে ভর্তি হই। কিন্তু অতি পরিতাপের বিষয় আমরা এখান থেকে বের হওয়ার পরে আমাদের সরকারি চাকুরীর যথেষ্ট সুযোগ না থাকার কারনে অনেক শিক্ষার্থীরা বেকার অবস্থায় জীবন-যাপন করছে। সে জন্য আমরা সরকারের কাছে মেরিনবিস্তারিত পড়ুন
