মঠবাড়িয়ায় বিদায়ী ইউএনও’কে প্রেসক্লাবের সংবর্ধনা
মঠবাড়িয়া প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিনকে বুধবার রাতে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। একই সাথে সদ্য যোগদানকৃত ইউএনও জিএম সরফরাজকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বিদায়ী উপজেলা র্নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজ, প্রেসক্লাবের সম্পাদক জিল্লুর রহমান, সাবেক সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, সাংবাদিক এইচএম আকরামুল ইসলাম, মিজানুর রহমান মিজু, রোকনুজ্জামান শরীফ, ইসরাত জাহান মমতাজ প্রমুখ। এসময় প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« সুবল চন্দ্র সাহা’র পরলোক গমন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় তিনব্যাপী রাস উৎসব শুরু »
