প্রধান সূচি

পাইকগাছা কলেজের আন্তঃশ্রেণী ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ডিগ্রী পাস কোর্স চ্যাম্পিয়ন

পাইকগাছা কলেজের আন্তঃশ্রেণী ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ডিগ্রী পাস কোর্স একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার সকালে কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় ডিগ্রী পাস কোর্স ও একাদশ শ্রেণীর মানবিক বিভাগের মধ্যে নির্ধারিত সময়ে কোন পক্ষই গোল করতে পারেনি। পরে ট্রাইবেকারের মাধ্যমে ৫-৪ ব্যবধানে একাদশ শ্রেণী মানবিক বিভাগকে পরাজিত করে ডিগ্রী পাস কোর্স একাদশ বিজয়ী হয়। খেলা শেষে অধ্যক্ষ মিহির বরণ মন্ডলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান। উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার বৈদ্য, বিনয় কুমার মন্ডল, পরিচালনা পর্ষদের সদস্য সাবেক কাউন্সিলর হেমেশ চন্দ্র মন্ডল, প্রভাষক রফিকুল ইসলাম, ইলিয়াস হোসেন, আজিজুর রহমান, সত্যপ্রিয় মিস্ত্রী, আমান উল্লাহ গাজী, আব্দুর রাজ্জাক বুলি, শ্যামল দেবনাথ, মাহাবুবা নাজনীন ইরানি, মাসুদুর রহমান মন্টু, মোমিন উদ্দীন, সরদার জামাল উদ্দীন, স্বপন কুমার ঘোষ, রতন দত্ত, লিলিমা খাতুন, মাধূরী মন্ডল, মেহেরা বানু, লুৎফর ইসলাম, নাজমীন নাহার, শারমিন হায়াত, মল্লিকা অধিকারী, সুষ্মিতা সরকার, বৈশাখী চক্রবর্তী, আবু রাসেল কাগুজী, সাইদুর রহমান, তরুণ মন্ডল, আছাবুর রহমান, আব্দুল মান্নান, বিকাশ সরদার, কওছার গাজী, তারেক আহম্মেদ, আমেনা খাতুন, সাংবাদিক এন ইসলাম সাগর, রোভার স্কাউস’র এরশাদ আলী, আব্দুস সামাদ, রাসেল, সাগর, পার্থ, সাইদুর, আফরোজা সুলতানা ও পম্পা সরদার। খেলা পরিচালনা করেন, ক্রীড়া শিক্ষক হারুন অর রশিদ, সমীরণ কুমার অষ্ট ও শুপংকর বাছাড়।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial