প্রধান সূচি

Tuesday, October 31st, 2017

 

ভান্ডারিয়ায় দুই ইভটিজারকে ৬ মাসের কারাদন্ড

জেলার ভান্ডারিয়ায় ইলিয়াস সরদার (২৪) ও মাসুম খান (২৪) নামের দুই ইভটিজারকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী এ কারাদন্ডাদেশ দেন। ভান্ডারিয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, উপজেলার ১নং ভিটাবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শিয়ালকাঠী গ্রামের এই দুই ইভটিজারকে থানা পুলিশ হাতে নাতে ধরে নিয়ে এসে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ রায় দেন। পরে তাদেরকে পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। দন্ডপ্রাপ্ত ইলিয়াস শিয়ালকাঠী গ্রামের আ. কাদের সরদারের ছেলে ও মাসুম একইবিস্তারিত পড়ুন


পিরোজপুরে কাল স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে সুন্দরবনের দু’টি জলদস্যু বাহিনী আত্মসমর্পণ করবে

কাল বুধবার পিরোজপুরে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে অস্ত্রসহ দু’টি জলদস্যুদল আত্মসমর্পণ করবে। র‌্যাবের উদ্যোগে এই আত্মসমর্পণ অনুষ্ঠান সকাল সাড়ে ৯টায় পিরোজপুর জেলা ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে। সুন্দরবনের মাঞ্জু বাহিনী ও মজিদ বাহিনীর এসব সদস্য আনুষ্ঠানিকভাবে তাদের অস্ত্র সমর্পণসহ নিজেরা স্বেচ্ছায় ধরা দিচ্ছে বলে র‌্যাব-৮ এর একটি নির্ভরযোগ্য সূত্রে জানিয়েছে। এ বাহিনী দু’টি সুন্দরবনের মংলা ও দাকোপ এলাকায় ডাকাতিতে লিপ্ত রয়েছে। ইতিপূর্বে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুুজ্জামান খান কামালের উপস্থিতিতে বিভিন্ন সময় আরও ১২টি বাহিনী স্বেচ্ছায় র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেছে। পটুয়াখালী, বরগুনা, বরিশাল, বাগেরহাট ও মংলায় এ দলগুলো অস্ত্রসহ গত দু’বছরে স্বেচ্ছায় ধরা দেয়।বিস্তারিত পড়ুন


মানব পাচার প্রতিরোধ কমিটির ভুমিকা ও দায়িত্ব শীর্ষক বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মানব পাচার প্রতিরোধ সংক্রান্ত জাতীয় কমিটির ফোকাল পয়েন্ট অতিরিক্ত সচিব মোঃ সামছুর রহমান বলেছেন মানব পাচার প্রতিরোধ ও দমনে সকলকে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে। তিনি আজ মঙ্গলবার বরিশালের সার্কিট হাউজে মানব পাচার প্রতিরোধ ও দমনে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৫-১৭ এর আলোকে মানব পাচার প্রতিরোধ কমিটির ভুমিকা ও দায়িত্ব শীর্ষক এক বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে অন্যন্যের মধ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ নুরুল আলম, অতিরিক্ত ডিআইজি আকরাম হোসেন বরিশালের জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, উপ পুলিশবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

জেলার ভান্ডারিয়ায় মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারি কর্মকর্তাদের সাথে এক মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক পরিচালক বরিশাল অঞ্চল মো. আখতার হোসেন। ভান্ডারিয়ার ইউএনও ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী’র সভাপতিত্বে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, জাতীয়পার্টি জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম, দুদক সহকারী পরিচালক বরিশাল অঞ্চল মো. নাজমুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভুমি মো. সাইফুদ্দিন গিয়াস, ওসি মো. কামুরুজ্জামানবিস্তারিত পড়ুন


জেলা জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পিরোজপুরে জেলা জাসদের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে সকালে দলীয় কার্যালয়ের সম্মুখে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। র‌্যালীতে নেতৃত্ব দেন জেলা জাসদের সভাপতি চিত্ত রঞ্জর বিশ্বাস ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান ডালিম।  


মোড়েলগঞ্জে সাজাপ্রাপ্ত আসামিকে গলা কেটে হত্যা

বাগেরহাটের মোড়েলগঞ্জে মানসুর শেখ ওরফে মানসুর ডাকাত (৩৫) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর বাজারের কাছে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। মানসুর চিংড়াখালী ইউনিয়নের কুমারখালী গ্রামের মৃত বারেক শেখের ছেলে। মঙ্গলবার বিকেলে বৌলপুর বাজার থেকে বাড়িতে যাবার পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে।  মোড়েলগঞ্জ থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, মানসুর ডাকাতকে অজ্ঞাত ব্যক্তিরা কুপিয়ে হত্যা করেছে। তার গলায়, পিঠে ধারালো অস্ত্রের আঘাত ও পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করেছে দুর্বৃত্তরা। ওসি আরো জানান, নিহত মানসুর ডাকাতের বিরুদ্ধে থানায় ডাকাতি, অস্ত্র,বিস্তারিত পড়ুন


মহিদুল সভাপতি আক্রাম সাধারণ সম্পাদক

কচুয়া তাঁতী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের আওয়ামী তাঁতী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার বিকালে শাখারীকাঁঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। কচুয়া উপজেলা তাঁতী লীগের সদস্য শেখ মহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পাদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মীর শওকাত আলী বাদশা । উদ্বোধক ছিলেন উপজেলা তাঁতী লীগের আহবায়ক সেখ সিরাজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা তাঁতী লীগের সভাপতি আলহাজ্জ তালুকদার আঃ বাকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীবিস্তারিত পড়ুন


সরকারের সাফল্য অর্জণ ও উন্নয়ন ভাবনা বিষয়ে উঠান বৈঠক

সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ের লক্ষ্যসমূহ জনগণকে অধিকতর অবহিত করা এবং উন্নয়ন কার্যক্রমে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের চলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকে সরকারের সকল সেক্টরের অর্জিত সাফল্য ও সরকারের উন্নয়ন ভাবনা বিষয়ের উপর  বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদার। বৈঠকে স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ (ব্রান্ডিং), জাতীয় আয় বৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, পদ্মা সেতু নির্মানের অগ্রগতির বিষয়েবিস্তারিত পড়ুন


বাগেরহাটে কমিউনিষ্ট পার্টির মিছিল ও সমাবেশ

রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১শ’ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি বাগেরহাট জেলা শাখার উদ্যোগে লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় কেন্দ্রীয় মিনার এলাকা থেকে অক্টোবর বিপ্লব শতবর্ষ উদযাপন জাতীয় কমিটি বাগেরহাটের উদ্যোগে শহরে লাল পতাকা নিয়ে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে বিকেল ৩ টায় কেন্দ্রীয় শহীদ মিনারের প্রঙ্গনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হয়। অক্টোবর বিপ্লব শতবর্ষ উদযাপন জাতীয় কমিটি বাগেরহাট এর আহবায়ক অধ্যাপক চৌধুরী আব্দুর রব এর সভাপতিত্বে সমপনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যবিস্তারিত পড়ুন


কাউখালীতে মহিলা পরিষদের কর্মী সভা

বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার উদ্যোগে মঙ্গলবার বিকেলে এক কর্মীসভা ও সাংগঠনিক পক্ষ পালনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের নিজস্ব কার্যালয়ে কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রভাষক জগদীশ চন্দ্র কুন্ডু এবং কাউখালী পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট চন্দ্র শেখর দে, জেলা শাখার সাধারণ সম্পাদক শাহীদা হক এবং কর্মী হনুফা আক্তার পুতুল, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিনতী মজুমদার প্রমুখ। পরে সাংস্কৃতিক সম্পাদক লিলিকনা হালদারের নেতৃত্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপনী অনুষ্ঠান শেষ হয়।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial