Tuesday, October 31st, 2017
ভান্ডারিয়া বাজার কমিউনিটি পুলিশিং কমিটি গঠন
জেলার ভান্ডারিয়ায় সোমবার রাতে সাবেক সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে “জনতাই পুলিশ, পুলিশই জনতা” এ শ্লোগানকে সামনে রেখে ভান্ডারিয়া বাজার ব্যবসায়ী কমিউনিটি পুলিশিং কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর কাউন্সিলর ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। বক্তব্য রাখেন, ভান্ডারিয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, জাতীয়পার্টি জেপির উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, বন্দর ব্যবসায়ী কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো.বিস্তারিত পড়ুন
বাগেরহাটে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বাগেরহাটে জাতীয় সামাজতান্ত্রিক দল জাসদের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের পুরাতন বাজারস্থ জেলা জাসদের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। জাসদের বাগেরহাট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ ইউনুস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সবুজ চন্দ্র রায়ের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাসদের সদর উপজেলা সাধারণ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান রাশেদ, জাসদের মাংল উপজেলার সাধারণ সম্পাদক মোঃ শাহীন তালুকদার, জাসদ ছাত্রলীগের ফকিরহাট শাখার সভাপতি প্রিন্স নয়ন প্রমুখ।
মঠবাড়িয়ায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়
মঠবাড়িয়া উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের মিলনায়তনে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ডা. রুস্তম আলী ফরাজী। উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাক নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, প্রভাষক শাহনাজ পারভীন, ম্যানেজিং কমিটির সদস্য নিজামুল কবির মিরাজ, মাসুদ মিয়া প্রমুখ।
স্বরূপকাঠীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু
জেলার স্বরূপকাঠীতে পানিতে পড়ে মো. শাহরিয়ার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, ওইদিন সকালে খেলতে গিয়ে অগোচরে বাড়ীর পুকুরে পড়ে শাহরিয়ার নিখোঁজ হয়। পরে সবাই মিলে পুকুরে নেমে শিশুটির খোঁজ শুরু করলে পুকুরের তলদেশে শাহরিয়ারের অচেতন দেহের সন্ধান মিলে। তাকে উদ্ধার করে স্বরূপকাঠী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন। শাহরিয়ার উপজেলার পশ্চিম সোহাগদল গ্রামের মো. মোস্তফা মোল্লার ছেলে।
বঙ্গোপসাগর মোহনা দুবলার চরে ২ নভেম্বর থেকে রাস উৎসব শুরু
বঙ্গোপসাগর মোহনায় দুবলার চরে ৩ দিন ব্যাপী রাসমেলা শুরু হতে যাচ্ছে। ২ নভেম্বর হতে ৪ নভেম্বর পর্যন্ত ৩ দিন ব্যাপী সুন্দরবনের দুবলারচরে ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা অনুষ্ঠিত হবে। ভারত বর্ষের দ্বিতীয় সর্ববৃহৎ প্রাচীন রাসমেলা সুন্দরবনের সাগরদুহিতা দুবলারচরে অনুষ্ঠিত হয়ে আসছে। কথিত মতে ১৯২৩ সালে গোপালগঞ্জে ওড়াকান্দির হরিচাঁদ ঠাকুরের অনুসারী হরিভজন নামে এক সাধুৃ সুন্দরবনের দুবলাচরে রাস পূর্ণিমায় পূজা-পাবর্নাদি ও অনুষ্ঠান শুরু করেন। এরপর থেকে প্রতিবছর শুরু হয় রাসমেলা। শত বছরের এ ঐতিহ্যবাহী রাসমেলা সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে বন বিভাগ, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী, আয়োজক কমিটিসহ বিভিন্ন সংস্থা নানা পদক্ষেপ গ্রহণ করেছেন।বিস্তারিত পড়ুন
পাইকগাছা কলেজের আন্তঃশ্রেণী ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ডিগ্রী পাস কোর্স চ্যাম্পিয়ন
পাইকগাছা কলেজের আন্তঃশ্রেণী ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ডিগ্রী পাস কোর্স একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার সকালে কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় ডিগ্রী পাস কোর্স ও একাদশ শ্রেণীর মানবিক বিভাগের মধ্যে নির্ধারিত সময়ে কোন পক্ষই গোল করতে পারেনি। পরে ট্রাইবেকারের মাধ্যমে ৫-৪ ব্যবধানে একাদশ শ্রেণী মানবিক বিভাগকে পরাজিত করে ডিগ্রী পাস কোর্স একাদশ বিজয়ী হয়। খেলা শেষে অধ্যক্ষ মিহির বরণ মন্ডলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান। উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার বৈদ্য, বিনয় কুমার মন্ডল, পরিচালনা পর্ষদের সদস্য সাবেক কাউন্সিলর হেমেশ চন্দ্র মন্ডল, প্রভাষকবিস্তারিত পড়ুন
পাইকগাছায় যাতায়াতের পথ নিয়ে বিপাকে কয়েকটি পরিবার || প্রতিদিন ১০ ঘন্টা অবরুদ্ধ
পাইকগাছায় যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন কয়েকটি হিন্দু পরিবার। প্রতিবেশী ধর্নাঢ্য ব্যবসায়ী যাতায়াতের পথে সন্ধ্যার পর হতে সকাল ৮টা পর্যন্ত ৩টি স্থানে লোহার গ্রীল দিয়ে আটকিয়ে রাখে। এর ফলে ১০ থেকে ১২ ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে ৫ থেকে ৭টি হিন্দু পরিবার। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ব্যবসায়ী আফজাল গংদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত বাদল চন্দ্র বিশ্বাসের ছেলে শম্ভু চন্দ্র বিশ্বাসসহ ৫ থেকে ৭টি হিন্দু পরিবার কপিলমুনি বাজার সংলগ্ন নগরশ্রীরামপুর এলাকায় প্রায় শতবছর ধরে বসবাস করে আসছে। এদিকেবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়
ইন্দুরকানীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাজিব আহম্মেদের সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইন্দুরকানী উপজেলায় বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে নকলমুক্ত পরীক্ষা, পরীক্ষা কেন্দ্রে শান্তপূর্ণ পরিবেশ বজায় রাখা সংক্রান্ত মতবিনিময় করা হয়। সভায় উপস্থিত ছিলেন ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি এম আহসানুল ছগির, সাধারণ সম্পাদক খান মোঃ নাসির উদ্দিন, দৈনিক যুগান্তর প্রতিনিধি এইচ এম ফারুক হোসাইন, দৈনিক সংবাদ প্রতিদিনের প্রতিনিধি জে আই লাভলু, দৈনিক বাংলাদেশ সময় প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান, দৈনিক আমাদের কন্ঠ প্রতিনিধি গাজী আবুল কালাম, দৈনিক সংগ্রামের প্রতিনিধি মোঃ জাকিরবিস্তারিত পড়ুন
সুন্দরবনের জোংড়া ফরেষ্ট অফিস এলাকা থেকে বস্তা বন্দি এক নারী উদ্ধার
সুন্দরবনের জোংড়া ফরেষ্ট অফিস সংলগ্ন এলাকা থেকে সোমবার সন্ধ্যায় জেলেদের তথ্যের ভিত্তিতে এক নারীকে বস্তার মধ্যে পোশাক অনাবৃত অবস্থায় উদ্ধার করেছে মোংলা কোস্ট গার্ড। উদ্ধারকৃত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। কোস্ট গার্ডের অপারেশন অফিসার লেঃ মাহমুদ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। সুন্দরবনের জেলে মোঃ ফারুক জানান, সোমবার সকালের দিকে মাছ ধরতে যাওয়ার সময় জোংড়া ফরেষ্ট অফিস সংলগ্ন এলাকায় একটি বস্তা দেখতে পান। তবে বিকেলে ফেরার সময় বস্তার মধ্যে মানুষের অস্তিত্ব টের পেয়ে জয়মনি এলাকায় এসে জন প্রতিনিধিদের সাথে নিয়ে কোস্টগার্ড এর মাধ্যমে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নারী তার নামবিস্তারিত পড়ুন
