মঠবাড়িয়ায় নিখোঁজ কিশোরের পাঁচদিনেও সন্ধান মেলেনি
মঠবাড়িয়ায় আবু বকর সিদ্দিক (১৪) নামে এক কিশোর পাঁচ দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ আবু বকর উপজেলার আমড়াগাছিয়া গ্রামের দিন মজুর আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় নিখোঁজের বাবা আবুল হোসেন শুক্রবার রাতে মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
কিশোরের পিতা আবুল হোসেন জানান, গত ২৩ অক্টোবর সকালে কাজের কথা বলে বাড়ি থেকে মঠবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হয়ে আর বাড়ি ফেরেনি।
মঠবাড়িয়া থানার অফিসার ইন-চার্জ কে এম তারিকুল ইসলাম জানান, কিশোর আবু বকর সিদ্দিককে খুঁজতে পুলিশ তৎপর রয়েছে। ইতোমধ্যে সকল থানায় বার্তা পাঠানো হয়েছে।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত »
