প্রধান সূচি

পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপি’র প্রতিবাদ সমাবেশ

বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপি’র উদ্যোগে পৃথক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে দলীয় প্রধান কার্যালয়ে উপজেলা বিএনপি’র আহবায়ক ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান মোড়ল শাহাদাৎ হোসেন ডাবলু, চেয়ারম্যান এস,এম, এনামুল হক, আসলাম পারভেজ, শেখ ইমামুল ইসলাম, শেখ আনারুল ইসলাম, শেখ সামছুল আলম পিন্টু, আব্দুল মজিদ গোলদার, তুষার কান্তি মন্ডল, প্রণব মন্ডল, আবুল হোসেন, আমিনুল ইসলাম বাহার, আসাদুজ্জামান খোকন, সরদার তোফাজ্জেল হোসেন, আসাদুজ্জামান ময়না, মাস্টার বাবর আলী, শেখ আব্দুল গফুর, ইব্রাহিম গাজী, সরদার ফারুক আহম্মেদ, তৌহিদুজ্জামান মুকুল, মোহর আলী, সাজ্জাদ আহমেদ মানিক, ইমরান সরদার, আব্দুস সাত্তার মোড়ল, আবু মুসা, মফিজুল ইসলাম টাকু, মেছের আলী সানা, আবু হানিফ, আব্দুল্লাহ গাজী, ইলিয়াস হোসেন, জামসেদ গাজী, আকিজ উদ্দীন, কামাল হোসেন, নাজমুল হুদা মিন্টু, কাশেম জোয়াদ্দার, বাদল মেম্বর, বাবলু গাজী, লিপ্টন সরদার, হারুন সরদার, আমান সরদার, শেখ মুন্না, মোঃ তোকাজ্জামান, নুর আলী গোলদার, আব্দুল কুদ্দুস, মাসুম হাজরা, মোঃ জিনারুল ও শেখ আলমগীর।

অনুরূপভাবে দলীয় অস্থায়ী কার্যালয়ে পৌর বিএনপি’র আহবায়ক এডভোকেট জিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও প্যানেল মেয়র এসএম ইমদাদুল হকের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি নেতা সেলিম রেজা লাকি, কাউন্সিলর কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, কাজী নেয়ামুল হুদা কামাল, স ম আব্দুল জব্বার, আতাউর রহমান, মোস্তফা মোড়ল, জিয়া উদ্দীন নায়েব, ইমদাদুল হক সরদার, এসএম টুকু, রফিকুল ইসলাম সরদার, আব্দুর রহমান জনি, আকবর হোসেন, সাইফুদ্দীন সুমন, ইয়াউর রহমান, শোয়েবুর রহমান বাবু, আজহারুল গাজী, সুলাইমান হোসেন, আকবর গাজী, তোরাব ফকির, আব্দুল গাজী ও আব্দুল মজিদ।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial