Wednesday, October 11th, 2017
স্বরূপকাঠীতে জেলের অর্থদন্ড
নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্বরূপকাঠীতে সন্ধ্যা নদীতে ইলিশ শিকারের অভিযোগে মো. গিয়াস উদ্দিন হাওলাদার (২৫) নামের এক জেলেকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাঈদ ওই জেলেকে দুই হাজার জরিমানা করেন। বুধবার সকালে উপজেলা মৎস্য দপ্তর ও নৌ পুলিশ সন্ধ্যা নদীর ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে ওই জেলেকে আটক করে । এসময় প্রায় ৫’শ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়ে ফেলা হয়।
প্রাথমিকে ২৬ হাজার শিক্ষক নিয়োগ হচ্ছে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই ২৬ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে। ইতোমধ্যে শিক্ষক নিয়োগে নতুন পদ সৃষ্টি করা হয়েছে। আগামী তিন মাস পরে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ইতোমধ্যে জাতীয়করণের দুটি ধাপে গেজেট প্রকাশ করা হয়েছে। তৃতীয় ধাপে শিক্ষকদের গেজেট প্রকাশের কাজ শেষ পর্যায়ে। নভেম্বরে তা প্রকাশ করা হবে। এ ধাপে বিভিন্ন জেলার ৫৭০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে চারজন করে শিক্ষক রয়েছেন। তৃতীয় ধাপের সঙ্গে যুক্ত হয়েছে ইউএনডিপির আওতাভুক্ত তিন পার্বত্য জেলার ৩১০ বিদ্যালয়ের শিক্ষকরাও। গত ২৯ এপ্রিলবিস্তারিত পড়ুন
বিশ্ব ওবেসিটি দিবস
শিশুদের মোটাত্বের হার বেড়েছে ১০ গুণ
শিশু ও কিশোরদের শারীরিক স্থূলতা বা ওবেসিটির (মোটাত্বের) হার গত চার দশকে দশগুণ বেড়েছে। তার মানে দাঁড়াচ্ছে, সারা দুনিয়ায় বারো কোটি চল্লিশ লাখ ছেলে-মেয়ে এখন অতিরিক্ত মোটা। খবর- বিবিসির। গবেষকরা দেখছেন, শীঘ্রই ‘অপুষ্টি’ শব্দটির স্থান নিয়ে নেবে ‘ওবিস’ শব্দটি। নামজাদা গবেষণা প্রতিষ্ঠান ল্যানচেট দুইশটিরও বেশী দেশের ওবেসিটির প্রবণতা বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। বুধবার ওয়ার্ল্ড ওবেসিটি ডে বা বিশ্ব শারীরিক স্থূলতা দিবসে এসে এই গবেষণা ফলাফলটি প্রকাশ করল ল্যানচেট। এতে দেখা যাচ্ছে, যুক্তরাজ্যে ৫ থেকে ১৯ বছর বয়সীদের মধ্যে প্রতি দশ জনের একজনই ওবিস বা অস্বাভাবিক স্থূল।এই ওবিস শিশুরাবিস্তারিত পড়ুন
কৃষি ও কৃষকের সুরক্ষা ও উন্নয়নে পদক্ষেপ গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন
বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন এক সাংবাদিক সম্মেলনে পিরোজপুর জেলার কৃষি ও কৃষকের সুরক্ষা ও উন্নয়নের জন্য সরকারের কাছে বিভিন্ন পদক্ষেপের দাবি জানিয়েছে। বুধবার পিরোজপুরে এক সংবাদ সম্মেলনে তাদের উত্থাপিত দাবি সমূহের মধ্যে রয়েছে জলবায়ু অভিযোজনের নিরীক্ষে কৃষি কাজে বরাদ্দ বৃদ্ধি, বিএডিসি’র মাধ্যমে সকল সবজির বীজ উৎপাদন ও সরবরাহ, ফড়িয়া মুক্ত কৃষি বাজার, আধুনিক কৃষি যন্ত্রপাতি সুলভ মূল্যে সরবরাহ, সহজ শর্তে কৃষি ঋণ এবং পরিবেশ বান্ধব সার-কীটনাশক উৎপাদন ও সরবরাহ করা। বেসরকারী সংস্থা পিপলস্ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর ব্যবস্থাপনায় প্রাক্তণ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে ষ্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা
পিরোজপুরের ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে বুধবার সকালে ভান্ডারিয়া থানা পুলিশের উদ্যোগে কলেজ মিলনায়তনে পুলিশই জনতা, জনতাই পুলিশ এ শ্লোগানকে সামনে রেখে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক সচেতনতামূলক ষ্টুডেন্ট কমিউনিটি পুলিশিং কমিটি গঠন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ মো. মোশারফ হোসেন মামুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ভান্ডারিয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার, কলেজের উপাধ্যক্ষ মো. আবু জাফর, এস আই মো. শহিদ, শিক্ষার্থী দোলন চাপা প্রমূখ। সভায় কলেজের অধ্যক্ষকে উপদেষ্টা করে ৫১সদস্য বিশিষ্ট শিক্ষার্থী সুরক্ষা একটি কমিটি গঠন করা হয়। এসময় নতুন কমিটির কাছে প্রশাসনের সেলফোন নম্বরবিস্তারিত পড়ুন
কচুয়ায় সিএস পাইলট হাইস্কুল জাতীয়করণে সভা
বাগেরহাটের কচুয়ায় সিএস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ উপলক্ষে পরিদর্শন কার্যক্রম ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ সভায় সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদস্য অধ্যাপক মীর সাখাওয়াত আলী দারু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক প্রফেসর জাকির হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনিয়া সুলতানা, সহকারী শিক্ষক তপন সাহা ও নিত্যরঞ্জন ঘোষের পরিচালনায় এতে অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিতবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় ওয়ার্কার্স পার্টির মানববন্ধন
ভান্ডারিয়ায় বুধবার সকালে বাংলাদেশ ওয়াকার্স পার্টি, ক্ষেতমজুর ইউনিয়ন ও ক্ষুদ্র মৎস্যজীবী সমবায় সমিতির যৌথ উদ্যোগে স্থানীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে নাগরিকত্ব প্রদানের দাবী এবং মায়ানমারে রোহিঙ্গাদের উপর গণহত্যা, আগুন দিয়ে পুড়িয়ে মারা, ধর্ষণ, নির্যাতন, পানিতে ডুবিয়ে মারা ও দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদ জানানো হয়। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে অন্যান্যেন মধ্যে বক্তব্য রাখেন, ওয়াকার্স পাটির উপজেলা সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তুম আলী, সাধারণ সম্পাদক আবুল কালাম হাওলাদারবিস্তারিত পড়ুন
সীমান্তিক নিউট্রিশন প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত
কাউখালীতে বেসরকারী সংস্থা সীমান্তিক নিউট্রিশন প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাসের সভাপতিত্বে সীমান্তিক প্রকল্পের বিষয়বস্ত উপস্থাপন করেন জেলা নিউট্রিশন সুপার ভাইজার আয়শা সিদ্দিকা। বক্তব্য রাখেন এসডিএফ এর পিরোজপুরের জেলা ব্যবস্থাপক মোঃ আনোয়ার হোসেন, মনিটরিং এবং ইভ্যুলেশন অফিসার মোঃ মামুন, সীমান্তিকের প্রকল্প মনিটরিং অফিসার মামুন-আর-রশীদ প্রমুখ। সভায় জানানো হয়, বিশ্বব্যাংক ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অর্থায়নে সীমান্তিক বরিশাল বিভাগের কাউখালী ও নাজিরপুর উপজেলাসহ দশটি উপজেলায় পুষ্টি কার্যক্রম বাস্তবায়ন করবে। এদিকে মঙ্গলবার পিরোজপুর জেলারবিস্তারিত পড়ুন
পূর্ণিমার চোখে আনন্দ অশ্রু
পূর্ণিমা মানেই এক অসহায় নারী। পূর্ণিমা মানেই এক হতভাগী মহিলা। পূর্ণিমা মানেই এক নির্যাতিতা গৃহবধূ। পূর্ণিমা মানেই আলো ঝলমল জোছনার পাশে আমাবশ্যার ঘোর অন্ধকার। পূর্ণিমা মানেই ৫০ বছরের নির্মম এক ইতিহাস। পূর্ণিমা মানেই দেবতা সমতুল্য ভাই ওসি আমিনুল এর এক বোন। পূর্ণিমা মানেই ‘জাত ও ধর্মের মিল নেই তবু ও পূর্ণিমা আমার বোন’ শিরোনামে এক সংগ্রামী গল্প, এক জীবন কাহিনী। যে গল্পে নেই কোন নায়ক কিংবা নায়িকার চরিত্র। আছে খলনায়ক ও ভিকটিম এবং দেবতা সমতুল্য এক ভাইয়ের চরিত্র। পুরা গল্প জুড়েই রয়েছে ভিকটিম পূর্ণিমার লাঞ্ছনা, বঞ্চনা ও নির্যাতনের এক দীর্ঘবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় তাল বীজ রোপন
বজ্রপাত থেকে নিরাপদ থাকার জন্য উপজেলার ঘোপখালী ও ছোট শৌলা গ্রামে ৩’শ তালের বীজ রোপন করা হয়েছে। বুধবার দুপুরে এনএটিপি প্রকল্পের সিআইজি গ্রুপের ওয়াহেদাবাদ ব্লক ও দেবীপুর ব্লকের (পুরুষ) দলের উদ্যোগে এবং উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সগযোগিতায় এ তালের বীজ রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, ঘোপখালী এনএটিপি সিআইজি পুরুষ দলের সভাপতি ইউনুচ তালুকদার, মিরাজ গাজী, সাধারণ সম্পাদক আব্দুর রব খন্দকার প্রমুখ।
