Wednesday, October 11th, 2017
স্বরূপকাঠীতে অগ্নিকান্ডে ৬ দোকান ভস্মীভুত
স্বরূপকাঠীতে অগ্নিকান্ডে মালামালসহ ৬টি দোকান ভস্মীভুত হয়েছে। এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বুধবার দুপুরের দিকে উপজেলার পশ্চিম সোহাগদল (এনডব্লিউ) এলাকায় আলিম সুপার মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রশিদ জানান, ঐদিন দুপুরে আলিম মার্কেটের কাইয়ুম টেলিকমের দোকানে আগুন দেখে জনৈক ব্যবসায়ী ডাক চিৎকার দেয়। এলাকাবাসি ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়। এরমধ্যেই আগুনের লেলিহান শিখায় সিরাজের টেলিকম, ইসরাফিলের মুদি দোকান, আলিমের রড সিমেন্টের দোকান, বাচ্চু মিয়ার ফার্মেসী, কাইয়ুমের টেলিকম ও লিটনের চায়ের দোকান মালামালসহ ভস্মীভুত হয়। ব্যাবসায়ীদের ধারনা বৈদ্যুতিক শর্ট সার্কিটবিস্তারিত পড়ুন
পাইকগাছায় আমন ফসল ক্ষেতে আলোক ফাঁদ
পাইকগাছায় সরল আইপিএম কৃষি ক্লাবের উদ্যোগে আমন ফসলের ক্ষেতে আলোকফাঁদ স্থাপন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় পৌরসভা ব্লকের সরল মৌজায় বিভিন্ন আমন ফসলের ক্ষেতে আলোকফাঁদ স্থাপন করা হয়। এসময় উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম উপস্থিত থেকে ক্ষতিকর ও উপকারী পোকা নির্ণয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কৃষকদের পরামর্শ দেন। ক্ষতিকর পোকার মধ্যে মাজরা, পাতামোড়নো, সবুজ পাতা ফড়িং ও গান্ধি পোকা এবং উপকারী পোকার মধ্যে ড্যামসেল ফ্লাই ও বোলতা পোকা নির্ণয় করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিন্টু রায়, ডল্টন রায়, আইপিএম কৃষি ক্লাবেরবিস্তারিত পড়ুন
পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপি’র প্রতিবাদ সমাবেশ
বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপি’র উদ্যোগে পৃথক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে দলীয় প্রধান কার্যালয়ে উপজেলা বিএনপি’র আহবায়ক ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান মোড়ল শাহাদাৎ হোসেন ডাবলু, চেয়ারম্যান এস,এম, এনামুল হক, আসলাম পারভেজ, শেখ ইমামুল ইসলাম, শেখ আনারুল ইসলাম, শেখ সামছুল আলম পিন্টু, আব্দুল মজিদ গোলদার, তুষার কান্তি মন্ডল, প্রণব মন্ডল, আবুল হোসেন, আমিনুল ইসলাম বাহার, আসাদুজ্জামান খোকন, সরদার তোফাজ্জেল হোসেন, আসাদুজ্জামান ময়না, মাস্টার বাবর আলী, শেখ আব্দুল গফুর, ইব্রাহিম গাজী, সরদার ফারুকবিস্তারিত পড়ুন
পাইকগাছায় যুবলীগের বর্ধিত সভা
পাইকগাছার লস্কর ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে আলমতলা মাদ্রাসা মাঠে যুবলীগ নেতা জহুরুল সানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি এসএম শামছুর রহমান। প্রধান বক্তা ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জিএম ইকরামুল ইসলাম, এসএম রেজাউল হক, শেখ আতাউর রহমান, জিএম খালেকুজ্জামান, গৌরঙ্গ মন্ডল, সুকুমার চন্দ্র ঢালী, অহেদুজ্জামান মোড়ল। মানব কুমার সানার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, যুবলীগ নেতা প্রদীপ কুমার মন্ডল, জাহাঙ্গীর আলম, শেখ সোহাগ, হিরামন মন্ডল, পার্থ সানা, মশিউর রহমান, শাহাজাদাবিস্তারিত পড়ুন
