সীমান্তিক নিউট্রিশন প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত
কাউখালীতে বেসরকারী সংস্থা সীমান্তিক নিউট্রিশন প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাসের সভাপতিত্বে সীমান্তিক প্রকল্পের বিষয়বস্ত উপস্থাপন করেন জেলা নিউট্রিশন সুপার ভাইজার আয়শা সিদ্দিকা।
বক্তব্য রাখেন এসডিএফ এর পিরোজপুরের জেলা ব্যবস্থাপক মোঃ আনোয়ার হোসেন, মনিটরিং এবং ইভ্যুলেশন অফিসার মোঃ মামুন, সীমান্তিকের প্রকল্প মনিটরিং অফিসার মামুন-আর-রশীদ প্রমুখ।
সভায় জানানো হয়, বিশ্বব্যাংক ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অর্থায়নে সীমান্তিক বরিশাল বিভাগের কাউখালী ও নাজিরপুর উপজেলাসহ দশটি উপজেলায় পুষ্টি কার্যক্রম বাস্তবায়ন করবে।
এদিকে মঙ্গলবার পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় সীমান্তিকের পরিচিতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রতন কুমার ঢালী।
