প্রধান সূচি

পাইকগাছায় যুবলীগের বর্ধিত সভা

পাইকগাছার লস্কর ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে আলমতলা মাদ্রাসা মাঠে যুবলীগ নেতা জহুরুল সানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি এসএম শামছুর রহমান।

প্রধান বক্তা ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জিএম ইকরামুল ইসলাম, এসএম রেজাউল হক, শেখ আতাউর রহমান, জিএম খালেকুজ্জামান, গৌরঙ্গ মন্ডল, সুকুমার চন্দ্র ঢালী, অহেদুজ্জামান মোড়ল।

মানব কুমার সানার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, যুবলীগ নেতা প্রদীপ কুমার মন্ডল, জাহাঙ্গীর আলম, শেখ সোহাগ, হিরামন মন্ডল, পার্থ সানা, মশিউর রহমান, শাহাজাদা আলম, মাহাবুবর রহমান, মাসুদুর রহমান, ফসিয়ার রহমান।

আমন্ত্রিত অতিথি ছিলেন, আব্দুল হাই, গাজী জামাত হোসেন, হারুন জমাদ্দার, নূরুল কাগুজি, সুলতান আহম্মেদ, হারুন অর রশিদ গাইন, কামরুল ইসলাম ও শহিদুল্লাহ কায়সার।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial