বাগেরহাটে বাসের চাপায় পথচারীর মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে যাত্রীবাহী বাসের চাপায় সাগর মন্ডল (২৭) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে খুলনা-মংলা মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার সোনাতুনিয়া চন্দ্রমহলের সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত সাগর মন্ডল মংলা উপজেলার বিদ্যারবাহন গ্রামের কৃষ্ণকান্ত মন্ডলের ছেলে। পুলিশ বাসটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।
বাগেরহাট মহাসড়ক থানার উপ পরিদর্শক (এসআই) জামাল হোসেন বলেন, খুলনা থেকে মংলার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌছে সাগর নামে এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সাগর নামে ওই পথচারী এসময় রাস্তা পার হচ্ছিলেন। পরে পুলিশ খবর পেয়ে রামপাল এলাকা থেকে বাসটি আটক করে। তবে চালক পালিয়ে যায়।
Please follow and like us:
« পিরোজপুরে মহিলাদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে বখাটেদের হামলায় আহত স্কুল ছাত্র খুলনা মেডিকেলে ভর্তি »
