প্রধান সূচি

Wednesday, September 27th, 2017

 

বাগেরহাটে বাসের চাপায় পথচারীর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে যাত্রীবাহী বাসের চাপায় সাগর মন্ডল (২৭) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে খুলনা-মংলা মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার সোনাতুনিয়া চন্দ্রমহলের সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত সাগর মন্ডল মংলা উপজেলার বিদ্যারবাহন গ্রামের কৃষ্ণকান্ত মন্ডলের ছেলে। পুলিশ বাসটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে। বাগেরহাট মহাসড়ক থানার উপ পরিদর্শক (এসআই) জামাল হোসেন বলেন, খুলনা থেকে মংলার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌছে সাগর নামে এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সাগর নামে ওই পথচারী এসময় রাস্তা পার হচ্ছিলেন। পরে পুলিশ খবর পেয়ে রামপালবিস্তারিত পড়ুন


পিরোজপুরে মহিলাদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কর্তৃক আয়োজিত জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষন কোর্স সমাপ্তকারী প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম সোহরাব হোসেন। আজ বুধবার জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সনদ বিতরণ করা হয়।


কচুয়ায় পূজা মন্ডপ পরিদর্শনে এমপি বাদশা

বাগেরহাট প্রতিনিধি : শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে কচুয়া উপজেলার ৪২টি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মীর শওকাত আলী বাদশা। এ সময় তার সাথে ছিলেন বাগেরহাট প্রতিবন্ধি স্কুলের প্রধান শিক্ষিকা ও সংসদ সদস্য পত্মী বেবী মোশেদা খানম, উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান  হাজরা ওবায়দুর রেজা সেলিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস নাজমা সরোয়ার, কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ কবিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার হাজরা দেলোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতিবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ৮৬টি পুজা মন্ডপে জেলা পরিষদ চেয়ারম্যানের আর্থিক সহায়তা প্রদান

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ মঠবাড়িয়া উপজেলার ৮৬টি পুজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেছেন। মঙ্গলবার রাতে মঠবাড়িয়া কেন্দ্রীয় হরিসভা মন্দিরে জেলা পরিষদ তহবিল থেকে ১০ হাজার ও ব্যক্তিগতভাবে ১৫ হাজার টাকা, দক্ষিণ বন্দর মন্দিরে জেলা পরিষদ তহবিল থেকে ১ হাজার ও ব্যক্তিগতভাবে থেকে ২০ হাজার টাকা প্রদান করেন। এছাড়া উপজেলার অন্যান্য ৮৪টি মন্দিরে মহিউদ্দিন মহারাজ ব্যক্তিগতভাবে ১ হাজার ও জেলা পরিষদ তহবিল থেকে ১ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনেরবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ভান্ডারিয়া প্রতিনিধি : ভান্ডারিয়ায় বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে নারী সমাজের সার্বিক ক্ষমতায়নের  উদ্দেশ্যে প্রান্তিক নারী, কিশোরী ও শিশুদের গোষ্ঠীভিত্তিক স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে মার্কেটিং ইনভেশনস ফর সাসটেউনেবল হেল্থ ডেভেলপমেন্ট প্রজেক্টে নতুন দিন কমিউনিটি মবিলাজেশন কার্যক্রম এর আওতায় কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপপমেন্ট এর বাস্তবায়নে এবং সোশ্যাল মার্কেটিং কোম্পানী (এসএমসি) এর অর্থায়নে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে প্রকল্পের কার্যক্রম অবহিত করন ও এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। সভায় ভারপ্রাপ্ত ইউএনও মোঃ সাইফুদ্দিন গিয়াসের সভাপতিত্বে বক্তব্যবিস্তারিত পড়ুন


কাউখালীতে দুর্গাপূজা উপলক্ষে শাড়ী বিতরণ

কাউখালী প্রতিনিধি : জেলার কাউখালীতে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে হিন্দু ধর্মালম্বীদের মধ্যে জাতীয় পার্টির (জেপি)ও চেয়ারম্যান পরিবেশ ও বন মন্ত্রী  আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র অর্থায়নে উপজেলার ৩৬ মন্দিরের দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে শাড়ী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে কাউখালী উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি উপধ্যক্ষ সঞ্জিত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থদের হাতে শাড়ি তুলে দেন পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম। এসময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা চেয়ারম্যান আহসান কবীর, উপজেলা নির্বাহীবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মাদ্রাসা ছাত্রীকে তুলে নিয়ে মারধর ॥ আটক-১

ইন্দুরকানী প্রতিনিধি : জেলার ইন্দুরকানীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মাদ্রাসার কোচিং ক্লাস থেকে তুলে নিয়ে এক ছাত্রীকে নির্যাতন করেছে বখাটেরা। আর এতে বাধা দিলে মাদ্রাসা সুপারকেও পিটিয়ে আহত করেছে বখাটেরা। বখাটেদের এ অপকর্মের বিচারের দাবিতে মাদ্রাসার শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। এঘটনায় বখাটে রাসেল জোমাদ্দারকে আটক করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার কলারণ ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী জান্নাতি আক্তারকে (১৪)কে কলারণ গ্রামের সোবাহান জোমাদ্দারের ছেলে রাসেল জোমাদ্দার (২৮) তার সহযোগী স্থানীয় ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আঃ হাই জোমাদ্দারের ছেলে নবিন জোমাদ্দার মাদ্রাসায় ঢুকে ক্লাস থেকে ভয়-ভীতি দেখিয়ে মাদ্রাসা থেকে বেরবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে জেলা পরিষদের উদ্যোগে ২৬ পূজা মন্ডপে অনুদান প্রদান

ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে জেলা পরিষদ পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা উৎসব পালন উপলক্ষে ২৬টি পূজা মন্ডপে অনুদান প্রদান করা হয়েছে। বুধবার উপজেলার ইন্দুরকানী কেন্দ্রীয় হরিসভার সভাপতি দুলাল চন্দ্র বৈদ্যের সভাপতিত্বে পিরোজপুর জেলা পরিষদের পক্ষে অনুদান প্রদান করেন জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য রোকেয়া বেগম। এসময় ইন্দুরকানী কেন্দ্রীয় হরিসভা মন্দিরে ১০ হাজার টাকা এবং অন্য ২৫টি মন্ডপে ১ হাজার টাকা করে অনুদান দেয়া হয়। অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফাইজুল কবির, সাহিদা বেগম, জেলা পরিষদের সিএ মোঃ রুহুল আমিন, পত্তাশী ইউপি চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন হাওলাদার, পূজা উদ্যাপনবিস্তারিত পড়ুন


এমপি নূরুল হকের পক্ষে দলীয় নেতৃবৃন্দের পাইকগাছার পূজা মন্ডপ পরিদর্শন

পাইকগাছা প্রতিনিধি : শারদীয়া দূর্গাপূজা উপলক্ষে পাইকগাছা-কয়রা সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ নূরুল হকের পক্ষে পৃথক পৃথক ভাবে পাইকগাছার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বুধবার বিকেলে এমপি পুত্র ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলামের নেতৃত্বে চাঁদখালী ইউনিয়ন এবং যুবলীগ নেতা শেখ রাশেদুল ইসলাম রাসেলের নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ সোলাদানা ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় করেন। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী, আওয়ামী লীগ নেতা রতন কুমার ভদ্র,বিস্তারিত পড়ুন


পাইকগাছা আলিম মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা আলিম মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মাদ্রাসা মিলনায়তনে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা আবু সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, অধ্যক্ষ আজহার আলী, শেখ আব্দুস সাত্তার, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, প্রভাষক আব্দুল মান্নান, দেলোয়ার হোসেন, আব্দুল মজিদ, শিক্ষক আব্দুল গফুর, আব্দুল খালেক, ইমদাদুল হক, মাওলানা নাছির উদ্দীন। বক্তব্য রাখেন, অভিভাবক হোসনেয়ারা বেগম, অজেদ আলী, শিক্ষার্থী ময়ূরী সুলতানা, মুন্নী খাতুন ওবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial