প্রধান সূচি

ভান্ডারিয়ায় নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ভান্ডারিয়া প্রতিনিধি :

ভান্ডারিয়ায় বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে নারী সমাজের সার্বিক ক্ষমতায়নের  উদ্দেশ্যে প্রান্তিক নারী, কিশোরী ও শিশুদের গোষ্ঠীভিত্তিক স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে মার্কেটিং ইনভেশনস ফর সাসটেউনেবল হেল্থ ডেভেলপমেন্ট প্রজেক্টে নতুন দিন কমিউনিটি মবিলাজেশন কার্যক্রম এর আওতায় কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপপমেন্ট এর বাস্তবায়নে এবং সোশ্যাল মার্কেটিং কোম্পানী (এসএমসি) এর অর্থায়নে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে প্রকল্পের কার্যক্রম অবহিত করন ও এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। সভায় ভারপ্রাপ্ত ইউএনও মোঃ সাইফুদ্দিন গিয়াসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, মজিবুর রহমান চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা মিজান সালাহ উদ্দিন, শিক্ষক সঞ্জীব কুমার, এনজিও প্রতিনিধি আলমগীর হোসেন, নতুন প্রকল্পের শাহিন আলম, ফাতিমা আক্তার ও বিশ্বজিৎ রায় প্রমূখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial