কচুয়ায় পূজা মন্ডপ পরিদর্শনে এমপি বাদশা
বাগেরহাট প্রতিনিধি :
শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে কচুয়া উপজেলার ৪২টি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মীর শওকাত আলী বাদশা।
এ সময় তার সাথে ছিলেন বাগেরহাট প্রতিবন্ধি স্কুলের প্রধান শিক্ষিকা ও সংসদ সদস্য পত্মী বেবী মোশেদা খানম, উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস নাজমা সরোয়ার, কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ কবিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার হাজরা দেলোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক এসএম আবু বক্কার সিদ্দিক, কচুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবিরুল ইসলাম, যুগ্ন সম্পাদক মোঃ আজাদ হোসেন বালী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট দীলিপ কুমার মল্লিক, সাধারণ সম্পাদক পুলিন বিহারী সাহা প্রমুখ।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পুলিন বিহারী সাহা জানান, এবছর উপজেলার ৭ ইউনিয়নে ৪২টি মন্দিরে অত্যন্ত আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
পুজা মন্ডপ পরিদর্শনকালে সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা শারদীয় দুর্গা পূজার আনন্দ উৎসবে যাতে কোন অপ্রতিকর ঘটনা না ঘটে এ বিষয়ে কঠোর নজরদারী রাখতে উপজেলা প্রশাসন, পুলিশ, ও দলীয় নেতা কর্মীদের নির্দেশ দেন।
